রাজনীতিতে নামতে প্রস্তুত কামাল হাসান, ১০০ দিনের মধ্যে নির্বাচন হলেও লড়তে রাজি

১০০ দিনের মধ্যে তামিলনাড়ুতে নির্বাচন হলে তাঁকেও দেখা যাবে রাজনীতির ময়দানে, এমনটাই জানালেন দক্ষিণের সুপারস্টার কামাল হাসান।

১০০ দিনের মধ্যে তামিলনাড়ুতে নির্বাচন হলে তাঁকেও দেখা যাবে রাজনীতির ময়দানে। এমনটাই জানালেন দক্ষিণের সুপারস্টার কামাল হাসান। তবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি গাঁঠছড়া বাঁধবেন না বলেই জানিয়েছেন কামাল। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে সদ্ভাব ও সহযোগিতার সম্পর্ক রাখলেও তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বলে জানিয়েছেন কামাল। ফলে তিনি যে নিজের পৃথক দল গঠন করতে চলেছেন, তাঁর কথাতেই তা স্পষ্ট হয়েছে।

রাজনীতিতে নামতে প্রস্তুত কামাল হাসান, ১০০ দিনের মধ্যে নির্বাচন হলেও লড়তে রাজি

তামিলনাড়ুর রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে কামাল হাসানের সাফ জবাব, 'এটা একটা জোর করে বিয়ে, কনে মানে তামিলনাড়ুবাসী বিচ্ছেদ চাইছে। আগামী ১০০ দিনের মধ্যে যদি তামিলনাড়ুতে নির্বাচন হয় তাহলে আমাকেও রাজনৈতিক লড়াইয়ে পাওয়া যাবে।'ফলে তিনি যে রাজনীতিতে নামতে পুরোপুরিভাবে প্রস্তুত, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন কামাল।

রাজনীতির আসরে নামা নিয়ে আরেক সুপারস্টার রজনীকান্তের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন কামাল হাসান। কিছুদিন আগেই রাজনীতিতে আসার ইচ্ছেপ্রকাশ করেছিলেন দক্ষিণের 'থালাইভা'। তাঁর এই ইচ্ছেকেও সম্মান জানিয়েছেন কামাল হাসান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করাই দুজনের প্রথম কাজ হলেও দুজনের পথ যে পৃথক তাও জানিয়েছেন কামাল হাসান। দুজনের মধ্যে কোনও মতপার্থক্য হওয়ারও কোনও কারণ নেই বলে জানিয়েছেন কামাল হাসান। এমনকী রজনীকান্তকে জড়িয়ে ধরে তিনি বলেছেন, 'আমি তাহলে এবার রাজনীতিতে পা রাখছি'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+