রাজনৈতিক সফরের আগে রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎকার কমল হাসানের, চড়ছে জল্পনার পারদ

দুজনেই দক্ষিণের চলচ্চিত্রের মহীরুহের সামিল। গোটা দক্ষিণভারত তাঁদের 'নায়ক' জ্ঞানে পুজো করে। আর এই দুই নায়ক রজনীকান্ত ও কমল হাসান এবার নামতে চলেছেন রাজনীতির ময়দানে।

দুজনেই দক্ষিণের চলচ্চিত্রের মহীরুহের সামিল। গোটা দক্ষিণভারত তাঁদের 'নায়ক' জ্ঞানে পুজো করে। আর এই দুই নায়ক রজনীকান্ত ও কমল হাসান এবার নামতে চলেছেন রাজনীতির ময়দানে। ফলে স্বভাবতই উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণে। তামিলনাড়ুর রাজনীতিতে জয়ললিতা যুগের অবসানের পর থেকে রাজনৈতিক ডামাডোল চলছেই। এরই মধ্যে রজনীকান্ত ও কমল হাসানের রাজনীতিতে পদার্পনের খবর বেশ খানিকটা চাঙ্গা করেছে তামিলরাজনীতিকে। এরকম পরিস্থিতিতে রজনীকান্তের সঙ্গে কমল হাসানের সাক্ষাৎকার হয় রবিবার।

রাজনৈতিক সফরের আগে রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎকার কমল হাসানের, চড়ছে জল্পনার পারদ

চেন্নাইয়ের পোয়েজ গার্ডেনে আজ সকাল থেকেই উৎসবের আমেজ। সেখানে, সুপারস্টার রজনীকান্তের বাড়িতে এদিন সাক্ষাৎ করতে আসেন আরেক দক্ষিণী তারকা কমল হাসান। আর তা ঘিরেই ফ্যানকূল থেকে মিডিয়ার উত্তেজনা চরমে ওঠে। যদিও সাক্ষাৎকের পর দুই সুপারস্টার মিডিয়ার সামনে আসনে, কমল হাসান জানান, রজনীকান্তকে কেবল তাংর রাজনৈতিক সফরের বিষয়টি অবগত করতেই এই সৌজন্য সাক্ষাৎকার। উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই তামিলনাড়ুর বিভিন্ন অংশে রাজনৈতিক সফরে যেতে চলেছেন কমল হাসান।

বেশ কিছু দিন আগে কমল হাসান জানিয়েছেন যে রজনীকান্ত যদি গেরুয়া রাজনীতিতে না প্রবেশ করেন, তাহলে কমল তাঁর সঙ্গে রয়েছেন। এরও আগে , গত ৩১ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রজনীকান্ত। এরকম এক পরিস্থিতিতে যে এই সাক্ষআৎ নিছকই 'সৌজন্য' সাক্ষাৎ নয়, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+