এবার রাজনীতির আঙিনায় আসতে চলেছেন অভিনেতা কামাল হাসান, জল্পনা তুঙ্গে

জয়ললিতা তথা এআইএডিএমকে প্রসঙ্গ থেকে শুরু করে বহুদিন ধরেই দক্ষিণী রাজনীতির সঙ্গে সংযুক্ত বহুবিধ বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা কামাল হাসান। এজন্য নানা বিতর্কেও জড়িয়ে পড়েছেন এই দক্ষিণী অভিনেতা।

জয়ললিতা তথা এআইএডিএমকে প্রসঙ্গ থেকে শুরু করে বহুদিন ধরেই দক্ষিণী রাজনীতির সঙ্গে সংযুক্ত বহুবিধ বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা কামাল হাসান। এজন্য নানা বিতর্কেও জড়িয়ে পড়েছেন এই দক্ষিণী অভিনেতা। তবে এবার সরাসরি রাজনীতির আঙিনায় আসতে চলেছেন 'হিন্দুস্তানি', 'হে রাম'-এর মতো ছবিতে অভিনয় করা এই বিশিষ্ট অভিনেতা।

এবার রাজনীতির আঙিনায় আসতে চলেছেন অভিনেতা কামাল হাসান, জল্পনা তুঙ্গে

জানা গিয়েছে, এবছরের নভেম্বরের আগেই আসতে চলেছে কামালের এই নতুন দল। নভেম্বরে তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনের আগেই এই রাজনৈতিক দলকে নিয়ে আসতে চলেছেন তিনি। মনে করা হচ্ছে দশমীর দিনই এই রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন ফিল্ম 'দশঅবতারম'-এর নায়ক কামাল হাসান।

কামাল ঘনিষ্ঠ এক ব্য়াক্তিকে উল্লেখ করে , দেশের প্রথম সারির এক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। সেখানে কামাল ঘনিষ্ঠ ওই ব্যাক্তি বলেছেন , এই সময়ই কামালের রাজনীতিতে প্রবেশের উপযুক্ত সময়। আপাতত তাঁর ফ্যানেদের সঙ্গে বসে নানা বৈঠকে ব্যাস্ত এই দক্ষিণী অভিনেতা। মনে করা হচ্ছে , আপাতত দলের নতুন নীতি নির্ধারণ নিয়ে নানা সমীকরণ কষছেন কামাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+