জন্মদিনেই কি তাহলে নয়া দলের ঘোষণা!, ভক্তদের তৈরি থাকতে বললেন কামাল হাসান
জন্মদিনেই সম্ভবত রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন সুপারস্টার কামাল হাসান, ওইদিনই নিজের ভক্তদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি ।
জন্মদিনেই সম্ভবত রাজনৈতিক দলের ঘোষণা করতে চলেছেন সুপারস্টার কামাল হাসান। আগামী সাতই নভেম্বর তাঁর জন্মদিন। ওইদিনই নিজের ভক্তদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি। একটি তামিল পত্রিকায় এমনই জানিয়েছেন দক্ষিণের সুপারস্টার। তবে তিনি ঠিক কী ঘোষণা করবেন, তা খোলসা করেননি কামাল হাসান।

পত্রিকার সম্পাদকীয় কলমে ভক্তদের তাঁর টিমের সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেছেন কামাল হাসান। সেইসঙ্গে যাঁরা তামিলনাড়ুর জন্য় কিছু করতে চান, তাঁদের হাতজোড় করে আমন্ত্রণ জানিয়েছেন কামাল হাসান। ফলে তিনি ওইদিনই নিজের রাজনৈতিক দলের ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে।
তিনি যে পুরোদমে রাজনীতিতে আসতে চলেছেন, সেকথা গত জুলাই মাসেই জানিয়েছেন কামাল হাসান। এমনকী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও দেখা করেছেন তিনি। তবে বিজেপি বা আম আদমি পার্টির সঙ্গে যে তিনি যাচ্ছেন না তাও আগেই স্পষ্ট করেছেন তিনি। তাঁর দলে শুধুমাত্র নতুন ও কমবয়সী মুখই দেখা যাবে বলে জানিয়েছিলেন কামাল। স্বচ্ছ্বতা বজায় রাখতে তাঁর দল শুধুমাত্র আমজনতার টাকায় গড়ে তোলা তহবিলে চলবেও জানিয়েছেন কামাল হাসান। এখন অপেক্ষা ৭ই নভেম্বরের।












Click it and Unblock the Notifications