অভিনেত্রী শ্রুতি হাসানকে হেনস্থা, অভিযোগ দায়ের থানায়

অভিনেত্রী শ্রুতি হাসানকে হেনস্থা, অভিযোগ দায়ের থানায়
দেরাদুন, ১৩ জুন : ফের হেনস্থা হতে হল অভিনেত্রী শ্রুতি হাসান। এবারও ঘটনার মূলে অভিনেত্রীর এক পাগল প্রেমী। এই বিষয়ে মুসৌরি থানায় অভিযোগ দায়ের করেছেন সুপারস্টার কমল হাসানের মেয়ে শ্রুতি।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী ছবির শুটিংয়ের জন্য উত্তরাখণ্ডের দেরাদুনে ছিলেন শ্রুতি। অভিযুক্ত ব্যক্তি হরিয়ানার সিরসা এলাকার বাসিন্দা। সে হোটেলে শ্রুতি ছিলেন, সেখানে প্রথমে মদ্যপ অবস্থায় ঢোকে ওই ব্যক্তি। তার পর অসংলগ্ন অবস্থায় শ্রুতির ঘরের দরজায় ধাক্কা মারতে থাকে।

শ্রুতির ম্যানেজার ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শমন জারি করা হয়েছে

শ্রুতি হাসানের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। ইতিমধ্যে শ্রুতির ম্যানেজার ও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শমন জারি করেছে পুলিশ। উল্লেখ্য এই প্রথমবার নয় এর আগেও একবার এই ধরণের সমস্যার মুখে পড়তে হয়েছিল কামাল কন্যাকে।

এই প্রথমবার নয়, এর আগেও একবার একইভাবে হেনস্থা হতে হয় শ্রুতিকে। এই ঘটনায় এক স্পট বয়কে গ্রেফতারও করেছিল পুলিশ। অভিযোগ ছিল ওই স্পট বয়, শ্রুতির পিছু নেয়। এর পরে জোর করে মুম্বইয়ে শ্রুতির বান্দ্রার বাড়িতে ঢোকার চেষ্টা করে। পরে যদিও ওই স্পট বয় যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, অভিনেত্রী তাঁকে ভুল বুঝেছেন, আসলে নিজের ভাইকে কাজে লাগানোর জন্য অভিনেত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিল সে।

যেই স্পট বয়ের বিরুদ্ধে শ্রুতিকে হেনস্থার অভিযোগ উঠেছিল, পুলিশের খবর অনুযায়ী তাঁর নাম অশোক ত্রিমুখে। গত ৩০ বছর ধরে তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বলেও জানিয়েছিল সে। প্রথমে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে পুলিশ গ্রেফতার করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+