ট্রেনের ছাদেও বাইরের দৃশ্য! মোদী জমানায় বেশ কিছু রুটের জন্য নতুন ভাবনা রেলের
ভারতীয় রেলে নতুন পালক। কালকা সিমলা ট্রেনে ভিস্তাডোম কোচ চালানো শুরু করা হয়েছে। এই নতুন ধরনের কোচের ওপরে থাকছে কাঁচ। যার মাধ্যমে ওপরের প্রকৃতিকে দেখা যাবে।
ভারতীয় রেলে নতুন পালক। কালকা সিমলা ট্রেনে ভিস্তাডোম কোচ চালানো শুরু করা হয়েছে। এই নতুন ধরনের কোচের ওপরে থাকছে কাঁচ। যার মাধ্যমে ওপরের প্রকৃতিকে দেখা যাবে। কামরায় যাত্রী বসতে পারবেন ৩৬ জন। থাকছে উন্নত ধরনের জানালাও। উত্তর রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরাও।

ট্রেনের ছাদ কাঁচ
উত্তর রেলের আম্বালা ডিভিশনের অধীনে পড়ে কালকা-সিমলা রেল। যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। ইতিমধ্যেই এই ট্রেনের ট্রায়াল রান হয়েছে। যাত্রীদের জন্য এই ট্রেনের দরজা শীঘ্রই খুলে দেওয়া হবে।

গতবছরে অন্তর্ভুক্তি
ভারতীয় রেলে গতবছরে এই ধরনের কোচের অন্তর্ভুক্তি হয়েছে। বিশেষ কিছু রুটের ট্রেন এই ধরনের কামরা রয়েছে।

বেশ কিছু রুটে এই কামরার অন্তর্ভুক্তির ভাবনা
পর্যটকদের মধ্যে জনপ্রিয়তার কথা মাথায় রেখে রেশ কিছু রুটে এই দরনের কামরা অন্তর্ভুক্তির চিন্তাভাবনা করা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে।
|
রেলমন্ত্রীর প্রতিক্রিয়া
পাহাড়ি পথে যাত্রী স্বাচ্ছ্বন্দের কথা তুলে ধরেছেন তিনি।
|
স্বাগত পর্যটকদেরও
পর্যটকদের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications