খুনের আগে ১০৮বার কালী নাম জপে 'সিরিয়াল কিলার', স্বীকারোক্তি শুনলে চমকে উঠবেন
খুনের আগে ১০৮বার কালী নাম জপে 'সিরিয়াল কিলার'
খুনের আগে ১০৮ বার কালীনাম জপে তারপরে অপরাধ করে বলে জানিয়েছে জগতার সিনহা। সোমবার রাতে ডাকাত সন্দেহে তাকে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। তখনও রহস্যের পর্দাফাঁস হয়নি। পুলিশে যে ব্যক্তিকে সামান্য ডাকাত ভেবেছিল, সে যে এমন ভয়ানক হতে পারে তা কেউ আন্দাজ করতে পারেননি। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে একের পর এক ভয়ঙ্কর স্বীকারোক্তি। যা শুনে চক্ষু চড়কগাছ খোদ পুলিশের।

অভিযুক্ত জগতার জানিয়েছে, সে ৭ জনকে খুন করেছে। সিরিয়াল কিলার হিসাবে সে পরিচিত ছিল। বিভিন্ন জায়গায় ঘুরে সে খুন ও ডাকাতি করে বেরিয়েছে। জেরায় সে আরও জানিয়েছে, প্রতিবার খুনের আগে ১০৮ বার কালী নাম জপ করে নিত সে। যাতে সমস্ত পাপ থেকে ঠাকুর তাকে মুক্তি দেয়।
পুলিশ আধিকারিক লোকেন্দ্র সিং জানিয়েছেন, জগতার সিং সাতটি খুনের কথা স্বীকার করেছে। এছাড়াও ৫০০-৬০০টি ডাকাতির ঘটনাও সে ঘটিয়েছে বলে জানিয়েছে। সংবাদমাধ্যমের সামনে সে জানিয়েছে, ফরিদাবাদ, পালওয়াল, কুরুক্ষেত্র, পঞ্জাবে আমি খুন করেছি। খুন করার আগে ১০৮ বার কালী মন্ত্র জপ করতাম। যাতে সব পাপ ধুয়ে যায়।












Click it and Unblock the Notifications