Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলাম ভিশন ২০২০: চাঁদে তেরঙ্গা প্রতিস্থাপনে খবরে শিশুসুলভ প্রতিক্রিয়া ছিল কালামের

২০০৮ সালের ১৮ নভেম্বর চাঁদের বুকে তেরঙ্গা প্রতিস্থাপন করেছিল চন্দ্রযান-১। উৎকণ্ঠায় ভরা ছিল প্রতিটা মুহূর্ত। সব ঠিক মত হবে তো রীতিমত হাত কামড়ে বসেছিলেন ইসরোর প্রধান।

২০০৮ সালের ১৮ নভেম্বর চাঁদের বুকে তেরঙ্গা প্রতিস্থাপন করেছিল চন্দ্রযান-১। উৎকণ্ঠায় ভরা ছিল প্রতিটা মুহূর্ত। সব ঠিক মত হবে তো রীতিমত হাত কামড়ে বসেছিলেন ইসরোর প্রধান। অবশেষে সফল হল সেই অভিযান। উত্তেজনায় সেই খুশির খবর ঘোষণা করেছিলেন তৎকালীন ইসরোর প্রধান মাধবন নায়ার। কেঁদে ফেলেছিলেন তিনি।

চাঁদে তেরঙ্গা প্রতিস্থাপনে খবরে শিশুসুলভ প্রতিক্রিয়া ছিল কাল

চোখে জল নিয়েই ইসরোর প্রধান ঘোষণা করেছিলেন ভারত সব কিছু জয় করতে পারে। উল্লাস শুরু হয়ে গিয়েছিল সেই সময় ইসরোয়। মাধবনের ঘরে তখন আরেক জনও উপস্থিত ছিলেন। তিনি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। খবরটা শোনার পরেই উচ্ছ্বাসে শিশুদের মতোই লাফিয়ে উঠেছিলেন তিনি। হাত তুলে চিৎকার করে উঠেছিলেন তিনি।

আসলে চন্দ্রযান-১ চাঁদের বুকে ভারতের জাতীয় পতাকা প্রতিস্থাপন করবেন এই পরিকল্পনাটা তাঁরই ছিল। খবরটা শুনে তিনি বলেছিলেন এতোদিন মাউন্ট এভারেস্টে দেশেত পতাকা উড়ত এবার চাঁদের বুকেউ উড়ছে ভারতের পতাকা। আমি ভীষণ খুশি হয়েছি। শিশুদের মতোই উচ্ছ্বসিত হয়ে উঠে বলেছিলেন আবদুল কালাম। এই সাফল্যের জন্য তিনি ইসরোকে শুভেচ্ছাও জানিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+