বিজেপি পার্টি অফিসের সামনে বোমা 'ষড়যন্ত্র' এর অংশ, সরব হতে শুরু করলেন দলের হেভিওয়েটরা
বিজেপি পার্টি অফিসের সামনে বোমা 'ষড়যন্ত্র' এর অংশ, সরব হতে শুরু করলেন দলের হেভিওয়েটরা
৫ জুন রাতে হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার হয়েছে ৫১ টি তাজা বোমা। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি, রাজ্য রাজনীতিও তোলপাড় হয়েছে। এদিকে, এদিন এই ঘটনা নিয়ে মুখ খুলতে শুরু করলেন রাজ্যের বিজেপি হেভিওয়েটরা।

পুলিশ সূত্রে কোন খবর?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি প্লাস্টিকর ব্যাগে হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে এই বোমাগুলি রাখা ছিল। প্রতিটি বোমই ছিল তাজা। পরবর্তীকালে বোমাগুলি উদ্ধার হতেই তা নিষ্ক্রিয় করে দেয় পুলিশষ তবে ঘটনা নিয়ে একচুল জমি ছাড়ার মেজাজে নেই গেরুয়া শিবির। ইতিমধ্যেই বোমা কোথা থেকে এসেছে বা এর নেপথ্যে কোন ঘটনা থাকতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।

'পশ্চিমবঙ্গে একটাই শিল্প, বোমা শিল্প'
এদিন রাজ্যসরকারকে বিঁধে দিলীপ ঘোষ বোমা উদ্ধার প্রসঙ্গে বলেন, কে বা কারা এই বোমা সেখানে রেখেছে তা নিয়ে তিনি সন্ধিগ্ধ। দিলীপ ঘোষের প্রশ্ন, ভোটের সময় রাজ্যে কড়া প্রহরা ছিল সেন্ট্রাল ফোর্সের, তাই জন্যই কি এই বোমাগুলি ফাটাতে না পেরে , তা বিজেপি পার্টি অফিসের সামনে রাখা হল? কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন , রাজ্যে একটাই শিল্প রয়েছে , তা হল বোমা শিল্প।

ভোট পরবর্তী হিংসা ও বিজেপির ক্ষোভ
এদিন রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভের পারদ চড়িয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় এদিন এই পরিস্থিতিতে রাজ্য়ের মুখ্যসচিবকে তলব করেন। অন্যদিকে, কার্যত ভোট পরবর্তী হিংসা ও বিজেপি কর্মীদের ওপর হামলা নিয়ে গর্জে উঠেছেন দিলীপ ঘোষও।

'ষড়যন্ত্র' এর তত্ত্ব কৈলাসের
এদিন বিজেপির তরফে কৈলাস বিজয়বর্গীয় কার্যত মমতা সরকারের দিকে তোপ দেগে গোটা ঘটনাকে ষড়যন্ত্রের তত্ত্বে বিশ্লেষণ করেন। শুভেন্দু ও সৌমেন্দুকে ঘিরে ত্রাণের ত্রিপোল ইস্যুতে এফআইআর নিয়ে প্রতিহিংসার রাজনীতি চলছে বলে ইঙ্গিত দেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, হেস্টিংস অফিসের সামনে যেভাবে ৫১ টি তাজা বোমা পাওয়া গিয়েছে তা 'ষড়যন্ত্র' এর সামিল। তিনি বলেন গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা নেই বলেই তিনি বিরোধীদের শেষ করতে চাইছেন।












Click it and Unblock the Notifications