প্রিয়াঙ্কা ‘চকোলেট ফেস’! সোনিয়া-কন্যার সৌন্দর্য্য ফের কটাক্ষ বিজেপি নেতার

এবার প্রিয়াঙ্কাকে ‘চকোলেট’ নেত্রী বলে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এর আগে প্রিয়াঙ্কার সুন্দর মুখশ্রীকে কটাক্ষ করেছিল বিজেপি।

এবার প্রিয়াঙ্কাকে 'চকোলেট' নেত্রী বলে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এর আগে প্রিয়াঙ্কার সুন্দর মুখশ্রীকে কটাক্ষ করেছিল বিজেপি। এবার কংগ্রেসকে কটাক্ষ করে কৈলাশ বলেন, কংগ্রেস এখন চাইছে চকোলেট নেতা-নেত্রীদের ভোটের ময়দানে নামিয়ে বাজিমাত করতে। রাজনৈতিকভাবে লড়াই জমাতে পারছে না বলেই 'চকোলেট' মুখের উপর ভরসা করছে কংগ্রেস।

প্রিয়াঙ্কা ‘চকোলেট’ নেত্রী! সুন্দর মুখকে কি ভয় বিজেপির

এতদিনে প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনৈতিক ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তিনি এখনও দায়িত্ব নেননি। কিন্তু রাহুল গান্ধী বোন প্রিয়াঙ্কার নাম ঘোষণা করার পর থেকেই বিজেপি আক্রমণ শানাতে শুরু করে দিয়েছে। এখন থেকেই প্রিয়াঙ্কা ক্যারিশ্মা থামাতে উঠে পড়ে লেগেছে বিজেপি নেতৃত্ব।

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, কংগ্রেসের এখন নেতার অভাব। তাই ভোটে জিততে 'চকোলেট' ব্যক্তিত্বদের সামনে আনছে। যেমন সামনে আনা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে। তেমনই আরও অনেক 'চকোলেট' নেতা আসছে কংগ্রেস। মোদীজির সঙ্গে লড়াইয়ে যে কংগ্রেসের মনোবল তলানিতে, তাই প্রমাণ করছে এই গিমিকের রাজনীতি।

বিজয়বর্গীয় বলেন, কংগ্রেসের হয়ে একাধিক অভিনেতা-অভিনেত্রীর ভোটে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে। সেই তালিকায় রয়েছে করিনা কাপুর থেকে শুরু করে সলমন খান প্রমুখ। তা নিয়েও উপহাস করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তাঁর উপহাস, কেউ রাজি হচ্ছে না বলেই চকোলেট মুখ ঘরের মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে ময়দানে নামানো হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার বিহারের মন্ত্রী বিনোদ নারায়ণ ঝা প্রিয়াঙ্কার সমালোচনা করে বলেন, ওঁর সুন্দর মুখশ্রী রয়েছে, কিন্তু রাজনৈতিক পারদর্শিতা নেই। তাই প্রিয়াঙ্কার সুন্দর মুখশ্রী দিয়ে কংগ্রেস কোনও সুবিধা করতে পারবে না। বিজেপি মন্ত্রীর এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে যায়। তারপর ফের কৈলাশ বিজয়বর্গীয় তাঁকে 'চকোলেট' মুখ বলে কটাক্ষ করলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+