কাঁথি নিয়ে হুঁশিয়ারি! মমতার উদ্দেশে যা বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়
তাঁদের দলের সভাপতি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন গণতন্ত্র বাঁচাও সভা করতে। কিন্তু সরকারি দল পুরো এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। মোটর সাইকেলে আগুন লাগিয়েছে, বাস ভাঙচুর করেছে।
তাঁদের দলের সভাপতি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন গণতন্ত্র বাঁচাও সভা করতে। কিন্তু সরকারি দল পুরো এলাকায় অরাজক পরিস্থিতি তৈরি করেছে। মোটর সাইকেলে আগুন লাগিয়েছে, বাস ভাঙচুর করেছে। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেত কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা গণতন্ত্র বাঁচাতে সংকল্পবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই ধরনের পরিস্থিতি তৈরি করে বিজেপিকে দমানো যাবে না।

কাঁথিতে অমিত শাহের সভা শেষে প্রথমে তৃণমূলের অফিসে হামলার অভিযোগ। এরপর সভায় আসা বিজেপির কর্মী-সমর্থকদের ৫০ টির বেশি গাড়িতেব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আড়াই ঘন্টার বেশি আটকে পড়ে রাস্তা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী বলেন, পার্টি অফিসে আগুন লাগানো হলে তারা কী রসগোল্লা ছুঁড়বেন। বিজেপি নেতা সায়ন্ত্বন বসু বাসে মহিলাদের ওপর হামলার অভিযোগ করেন।

রাতেই বিষয়টি নিয়ে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘন্টার মধ্যে রাজ্যকে রিপোর্ট পাঠাতে বলে স্বরাষ্ট্রমন্ত্রক।












Click it and Unblock the Notifications