উদ্ধার হল কৈলাশ সত্যার্থীর চুরি হওয়া নোবেল 'রেপ্লিকা'
উদ্ধার হল নোবেলজয়ী সমাজসেবক কৈলাশ সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া নোবেলের 'রেপ্লিকা'টি। নোবেলের রেপ্লিকা ছা়ড়াও তাঁর বাড়ি থেকে চুরি হওয়া অন্যান্য দামী সামগ্রীও উদ্ধার করেছে নয়াদিল্লি পুলিশ।
নয়াদিল্লি, ১২ জানুয়ারি : উদ্ধার হল নোবেলজয়ী সমাজসেবক কৈলাশ সত্যার্থীর বাড়ি থেকে চুরি যাওয়া নোবেলের 'রেপ্লিকা'টি। নোবেলের রেপ্লিকা ছা়ড়াও তাঁর বাড়ি থেকে চুরি হওয়া অন্যান্য দামী সামগ্রীও উদ্ধার করেছে নয়াদিল্লি পুলিশ।
কৈলাস সত্যার্থীর নয়াদিল্লির বাসভবন থেকে নোবেলের 'রেপ্লিকা' চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। এর আগে চুরির পর পরই অভিযুক্ত এই ৩ সিঁধেল চোরকে ধরে ফেলে পুলিশ।

শিশুদের অধিকার বিষয়ক সমাজসেবী সত্যার্থীর নয়াদিল্লির বাসভবনের চুরির ঘটনার কিনারা করতে নয়াদিল্লির রাজ্য পুলিশের সঙ্গে যোগ দেয় ক্রাইম ব্রাঞ্চও। তারপরই ধরা পড়ে চোরদের একটি দল। ধৃতদের বিরুদ্দে নয়াদিল্লির অন্যান্য জায়াগাতেও চুরির ঘটনার অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত ,কিছুদিন আগেই কৈলাস সত্যার্থীর নয়াদিল্লির কালকাজি বাসভবন থেকে এই নোবেল খোয়া যায়। ২০১৪ সালে তিনি এই অনন্য সম্মানে ভূষিত হন। এরপর ২০১৫ সালে নোবেল পদক তিনি তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে। বর্তমানে সত্যার্থীর আসল নোবেল পদকটি রাখা রয়েছে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications