কৈলাস মানস সরোবর পূণ্যার্থীদের ঢুকতে দিল না চিন, আলোচনা বিদেশমন্ত্রকের সঙ্গে
খারাপ আবহাওয়ার কারণে চিন প্রবেশাধিকার না দেওয়ায় ফিরে আসতে হল প্রথম ও দ্বিতীয় দফার কৈলাস মানসরোবর পূণ্যার্থীদের।
নাথুলা পাস হয়ে কৈলাস মানস সরোবরের পূণ্যার্থীদের ঢুকতে দিল না চিন। ফলে ফিরে আসতে হচ্ছে প্রথম দফার ৫০জন পূণ্যার্থীকে। গত শনিবার চিনের সিচুয়ান প্রদেশে ধস নেমে কমপক্ষে ১৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মূলত সেকারণেই সাময়িকভাবে চিন কৈলাস যাত্রা বন্ধ করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গ্যাংটকে পৌঁছে গিয়েছেন দ্বিতীয় দফার পূণ্যার্থীরা।

গত ১৫ই জুন নাথুলা পাস পৌঁছন কৈলাস মানস সরোবরের ৫০জন যাত্রী। কিন্তু সিকিম হয়ে কৈলাস মানস সরোবর পৌঁছেতে গেলে চিন দিয়েই ঢুকতে হয়। নাথুলা পাস পৌঁছে তাঁরা জানতে পারেন, চিন পূণ্যার্থীদের প্রবেশ বন্ধ রেখেছে। এরপরই তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ভারত সরকার। সিকিম পর্যটন উন্নয়ন নিগমকে এই দায়িত্ব দেয় কেন্দ্রীয় সরকার। এমনকি দ্বিতীয় দফার যাত্রীদেরও গ্যাংটক থেকে শিলিগুড়ি নামিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চিনের আবহাওয়া কৈলাস যাত্রার অনুকূল নয়। ফলে এ বছর কৈলাস মানস সরোবর যাত্রার গোড়া থেকেই ভারতীয় পূণ্যার্থীদের প্রবেশে নারাজ চিন প্রশাসন। তারওপর গত শনিবারই চিনের সিচুয়ান প্রদেশে ব্যাপক ধস নামে। ধসে চাপা পড়ে মৃত্যু হয় কমপক্ষে ১৪০ জনের। এখনও ধসের তলায় অনেকেই চাপা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আবহাওয়া ভাল না হওয়া পর্যন্ত কৈলাস যাত্রার অনুমতি দেওয়া হবে না বলে চিনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এর পেছনে অন্য কোনও কারণও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে পরিস্থিতির বিস্তারিত বিবরণ দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং।
উত্তরাখণ্ডের পিথোরাগড় হয়ে কৈলাস মানস সরোবর যাওয়ার আরেকটি পথ আছে ঠিকই, কিন্তু সেই পথ অনেক বেশ দুর্গম। ২০১৫ সালে নাথুলা পাস হয়ে কৈলাসের রুটটি চালু হওয়ার পর থেকেই এই পথেই কৈলাস যাত্রার ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার। তবে যে সমস্ত পুণ্যার্থীদের ফিরিয়ে আনা হল, তাঁদের যাবতীয় খরচ ফেরত হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications