যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিশ্ব দরবারে কাফিল খান! মথুরা জেলের ঘটনা নিয়ে লিখলেন চিঠি

মথুরা জেলের অন্দরে তাঁকে দেওয়া হয়নি খাবার। তেষ্টা মেটাতে সময়ে সময়ে মেলেনি জল। চলেছে অকথ্য অত্যাচার। চিকিৎসক কাফিল খান এই সমস্ত তথ্য দিয়ে এবার সোজাসুজি রাষ্ট্রসংঘের দরবারে হাজির।

যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিশ্ব দরবারে কাফিল খান! মথুরা জেলের ঘটনা নিয়ে লিখলেন চিঠি

কয়েক মাস আগে,ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার হয়ে চিকিৎসক কাফিল খান ছিলেন মথুরার জেলে। তাঁর বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে সিএএ নিয়ে উস্কানিমূলক বার্তা রাখার অভিযোগ ছিল। যদিও যাবতীয় অভিযোগ খারিজ করে আদালত তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। এরপর মথুরা জেল থেকে ফিরে , সেখানে তাঁর সঙ্গে কীভাবে অত্যাচার করা হয়েছে, তার বিস্তারিত তথ্য জানিয়েছে একটি চিঠি রাষ্ট্রসংঘকে লিখে পাঠান এই চিকিৎসক। রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত গোষ্ঠীকে গত ১৭ সেপ্টেম্বর চিঠি পাঠিয়েছেন এই চিকিৎসক।

উল্লেখ্য, ভারতে সংখ্যালঘুদের অধিকার খর্ব নিয়ে বহু সময়ই বিশ্ব দরবারে ভারত সমালোচনার মুখে পড়েছে। মূলত কাশ্মীর প্রসঙ্গে এমন বহু পরিস্থিতির উদ্রেক হয়েছে বহুবার। যার যুক্তিযুক্তি উত্তরও দিয়েছে ভারত। এদিকে, যোগী সরকারের আওতায় মথুরা জেলে কাফিল খানের ঘটনা রাষ্ট্রসংঘের দরবারে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ঘটনাপ্রবাহ কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+