Delhi Liquor scam: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী প্রাক্তন মুখ্যমন্ত্রীরই কন্যা? চাপে কেজরিওয়াল
Delhi Liquor Policy scam: জটিলতা বাড়তে পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে পারেন কে কবিতা। গত কয়েকদিন আগেই আবগারি দুর্নীতি এবং অবৈধ লেনদেন সংক্রান্ত মামলায় গ্রেফতার হন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে।
এই মামলায় রাজসাক্ষী হিসাবে তাঁকেই সামনে আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy scam) অন্তত ১৫ জন আপ নেতা সাক্ষী হতে পারেন বলেও সূত্রের খবর।

শুক্রবার রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। দীর্ঘ জেরা শেষে আবগারি মামলায় (Delhi Liquor Policy scam) তাঁকে গ্রেফতার করা হয়। দেশজুড়ে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। এর মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। যদিও আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালই 'কিংপিন' বলে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি তাঁর অঙ্গুলিহেলনেই যাবতীয় কেলেঙ্কারি ঘটেছে বলেও দাবি। এই বিষয়ে কেজরিওয়ালকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি তদন্তকারী সংস্থার।
আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy scam) রাজসাক্ষী হিসাবে কে কবিতা'কে সামনে আনা হতে পারে। ইতিমধ্যে এই মামলায় তাঁকেও কয়েক দফায় জেরা করেছে তদন্তকারী সংস্থা। আর তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বলে রাখা প্রয়োজন, আবগারি মামলায় এর আগে মনিষ শিশোদিয়া সহ একাধিক আপ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি ভারত রাষ্ট্র সমিতি (BRS) এবং বিএসআর কংগ্রেসের একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও একাধিক মদ তৈরির সংস্থার আধিকারিক, সরকারি আধিকারিক তদন্তকারী সংস্থার স্ক্যানারে (Delhi Liquor Policy scam) আছে বলেই খবর। এর মধ্যে এমন আরও বেশ কয়েকজন রয়েছেন, যাদের সরকারি সাক্ষী করা হতে পারে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওই সমস্ত সাক্ষীর বয়ানের উপর ভিত্তি করেই সিবিআই এবং ইডি আধিকারিকরা হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেফতারের কার্যত সাহদ দেখাচ্ছে বলেও দাবি করা হয়েছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সরকারি ভাবে কোনও বার্তা দেওয়া হয়নি।
তবে কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকে উত্তাল রাজধানী। আপ নেতাদের কর্মীদের বিক্ষোভে উত্তাল দিল্লি। আঁচ পড়েছে বাংলাতেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন আপ নেতারা।












Click it and Unblock the Notifications