ক্যান্সার রোগীদের জন্য নিজের চুল দান করলেন কেরলেন মহিলা কনস্টেবল

ক্যান্সার রোগীদের জন্য নিজের ঘন কালো চুল দান করলেন কেরলেন মহিলা কনস্টেবল। অপর্ণা লাভাকুমার নামে ওই মহিলা কনস্টেবল ত্রিশূরের ইরিঞ্জালাকুডা মহিলা থানায় কর্তব্যরত।

ক্যান্সার রোগীদের জন্য নিজের ঘন কালো চুল দান করলেন কেরলেন মহিলা কনস্টেবল। অপর্ণা লাভাকুমার নামে ওই মহিলা কনস্টেবল ত্রিশূরের ইরিঞ্জালাকুডা মহিলা থানায় কর্তব্যরত। এক ঢাল কালো ঘন চুল ছিল তাঁর। রীতি মতো ঈর্ষনীয় যাকে বলে। সেই চুল একেবারে মুড়িয়ে কেটে ফেলেছেন অপর্ণা শুধু মাত্র ক্যান্সার রোগীদের মুখে হাসি ফোটাবেন বলে।

ক্যান্সার রোগীদের জন্য নিজের চুল দান কেরলেন মহিলা কনস্টেবলের

যদিও এবারই প্রথম নয়, এর আগে তিন বছর আগে প্রথমবার নিজের চুল দান করেছিলেন অপর্ণা। সেকথা কেউ জানতেও পারেনি। কারণ অপর্ণা কোনও দিন চাননি এটা প্রচারে আসুক। কেবল মাত্র তিনি এবং যাকে এই চুল দান করতেন তিনি তাঁরাই কেবলমাত্র একথা জানত। খবরটি জানাজানি হতে একটু লজ্জাতেই পড়ে গিয়েছিলেন অপর্ণা। তিনি জানিয়েছেন অনেকে অনেক বেশি কাজ করেন। আমার সেরকম আর্থিক ক্ষমতা নেই যে কাউকে আর্থিক সাহায্য করব। তাই এই সামান্য চুল কেটেই যা একটু সাহায্য করে থাকি। এটা খুব সামান্য একটা কাজ। এমনই মনে করেন অপর্ণা।

তিনি জানিয়েছেন প্রথমবার এই কাজ করার জন্য ত্রিশূর জেলা পুলিসের প্রধান এন বিজয়কুমারের অনুমতি নিতে হয়েছিল। তিনি অপর্ণার কাছে জানতে পুরো চুল কেটে ফেলাটা মেনে নিতে পারবেন কিনা। অপর্ণা হাসি মুখে জবাব দিয়েছিলেন কেন পারব না। চুল তো আবার গজিয়ে যাবে।

ক্যান্সার আক্রান্ত অনেক শিশু আছে যাঁদের কেমো থেরাপির পর সব চুল উঠে যায়। স্কুলে যাওয়ার পর এই নিয়ে বন্ধুরা তাদের সঙ্গে রসিকতা করে। যে তাদের পক্ষে সুখকর হয় না। সেই কষ্টটা অনেকটাই দূর করে দেন অপর্ণার মতো মানুষেরা। অপর্ণার এই উদ্যোগ জারিত হয়েছে তাঁর মেয়েদের মধ্যেও। এক মেয়ে এমএসসি পড়ছে আরেক জন দশম শ্রেণিতে পড়ে। তাঁরাও মায়ের দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের চুল দান করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+