Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Delhi Liquor Scam: আবগারি দুর্নীতি মামলায় ইডির বড় পদক্ষেপ, গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা

Delhi Liquor Scam: দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডির বড় পদক্ষেপ। গ্রেফতার করা হলো তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতাকে।

আজ হায়দরাবাদে কবিতার বাসভবনে অভিযান চালায় ইডি ও আয়কর দফতর। তার কয়েক ঘণ্টার মধ্যেই কবিতাকে গ্রেফতার করা হলো।

Delhi Liquor Scam

আজ দুপুরের দিকে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জনা দশেক আধিকারিক হানা দেন কবিতার বাসভবনে। কবিতা ও তাঁর স্বামী ডি অনিল কুমারের উপস্থিতিতেই চলতে থাকে তল্লাশি। দিল্লি এক্সাইজ পলিসি কেসে কবিতার নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল। তার ভিত্তিতেই এই অভিযান।

ইডি ও আয়কর বিভাগ এই মামলায় জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ডের জন্য কবিতাকে বেশ কয়েকবার তলব করেছিল। যদিও সেই নোটিশগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে কবিতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। দুই এজেন্সির ডাককে অমান্য করে হাজিরাও দেননি। তারপরই আজ জোড়া এজেন্সির হানা ও গ্রেফতারি।

দিল্লির বিতর্কিত আবগারি নীতির অস্তিত্ব এখন না থাকলেও যখন তা লাগু ছিল, সেই এক্সাইজ পলিসির মাধ্যমে কবিতাকে সুবিধা পাইয়ে দেওয়া হয় বলে ইডির চার্জশিটে উল্লেখ। ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা কবিতা সাউথ গ্রুপের অংশ ছিলেন বলে অভিযোগ।

এই সাউথ গ্রুপ আম আদমি পার্টির নেতাদের ১০০ কোটি প্রদান করে অন্যায্য সুবিধা ভোগ করেছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। সে কারণেই কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি বারবার তলব এড়িয়েছেন। কবিতা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নস্যাৎ করে ইডির নোটিশকে মোদী নোটিশ বলেও অভিহিত করেছিলেন।

২০২২ সালের ১ ডিসেম্বর এই মামলাতেই হায়দরাবাদের বাসভবনে গিয়ে কবিতার বয়ান রেকর্ড করেছিল সিবিআই। সাত ঘণ্টা ধরেছিল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। পরদিনই তাঁকে নোটিশ পাঠিয়ে তদন্তে সহযোগিতার জন্য ডেকে পাঠায় সিবিআই। ৪৬ বছরের কবিতা নিজামাবাদ থেকে বিধান পরিষদের সদস্য বা এমএলসি।

তেলঙ্গানাকে আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কে কবিতা। তিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ১,৬৭, ১৮৪ ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের দু-বারের সাংসদ মধু যাক্ষীকে। যদিও তিনি হলুদ চাষিদের দাবিদাওয়া মেটাতে পারেননি। ২০১৯ সালে বিজেপির ধরমপুরী অরবিন্দর কাছে হেরে যান। পরবর্তীকালে তিনি বিধান পরিষদের সদস্য হন। তেলঙ্গানায় ক্ষমতা হারিয়েছে বিআরএস। এবার লোকসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল চন্দ্রশেখর রাওয়ের দলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+