তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এখন ভারত রাষ্ট্র সমিতি, ২৪-এর আগে জাতীয়করণে উদ্যোগ কেসিআরের
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যে জাতীয় দল তৈরি করতে পারেন, তার আভাস আগেই দিয়েছিলেন। এবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নতুন দল তৈরিই করে ফেললেন।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও যে জাতীয় দল তৈরি করতে পারেন, তার আভাস আগেই দিয়েছিলেন। এবার বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নতুন দল তৈরিই করে ফেললেন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নতুন সংস্করণ রূপে আবির্ভূত হল ভারত রাষ্ট্র সমিতি। টিআরএস থেকে বিআরএস। বুধবার দুপুর ১টা ১৯ মিনিটে শুভ সময় দেখে পথ চলা শুরু করল কেসি রাওয়ের নতুন দল বিআরএস।

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এখন ভারত রাষ্ট্র সমিতি
তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিকে ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিআরএস রূপে দেশের কোণায় কোণায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন কে সি রাও। তিনি তাঁর দলের সঙ্গে একটা বৈঠকের পর ঘোষণা করেন নতুন দল হিসেবে বিআরএস অংশ নেবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে। এতদিন তিনি ভারত ভ্রমণ করে প্রতিটি বিজেপি বিরোধী আঞ্চলিক দলের কাছে গিয়েছিলেন জোট-বার্তা নিয়ে। তারপর তিনি এককভাবেই শুরু করে দিলেন ২০২৪-এর যাত্রা।

টিআরএসের বিআরএস হওয়া, জাতীয় স্বীকৃতি
বুধবার তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে পটকা ফাটিয়ে ও গোলাপি রং ছিটিয়ে নতুন দলের কথা ঘোষণা করেন কে চন্দ্রশেখর রাও। টিআরএসের বিআরএস হওয়া ভারত রাষ্ট্র সমিতি নামে পরিবর্তিত হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। যে কোনও দলকে জাতীয় হিসেব স্বীকৃতি দেওয়ার যে নির্দিষ্ট নিয়ম রয়েছে তা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

জাতীয় সত্তা হিসেবে পরিচয় পেতে যে শর্তপূরণ
একটি দলের জাতীয় সত্তা হিসেবে পরিচয় পেতে প্রথম শর্ত হল কমপক্ষে চারটি রাজ্যে উপস্থিতি। কিংবা যে কোনও চারটি রাজ্য বা চারটি লোকসভা আসনে ছয় শতাংশ ভোট থাকতে হবে। অথবা যে দল অন্তত তিনটি রাজ্যে দুই শতাংশ লোকসভা আসন জিতবে তাকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া যেতে পারে। আপাতত তেলেঙ্গানায় শক্তিশালী উপস্থিতি রয়েছে।

২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কেসিআর
কেসিআর স্পষ্ট করে দিয়েছেন, তিনি ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে চান। সম্প্রতি তিনি বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি। এমনকী তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা পর্যন্ত জানাতে যাননি।

টিআরএস থেকে বিআরএস হয়ে উঠতে গিয়ে
টিআরএস থেকে বিআরএস হয়ে উঠতে গিয়ে কেসি রাও রাজ্যে রাজ্যে ঘুরেছেন। বিজেপি বিরোধিতায় হাত মেলাতে দেখা গিয়েছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের নীতিশ কুমার, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর এম কে স্ট্যালিন, কেরলের পিনারাই বিজয়ন ও ওড়িশার নবীন পট্টনায়কের সঙ্গে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও ডিএমকের মিত্র-শক্তি থোল তিরুমাবলাভানের পার্টিতেও যোগ দিয়েছিলেন।

বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী আকার দিতে
শুধু রাজনৈতিক পার্টি নয়, কেসিআর কৃষকদের সংগঠন এবং ট্রেড ইউনিয়নের কাছেও ছুটেছেন বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী আকার দিতে। ২০০৯ সালে কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকার পৃথক তেলেঙ্গানা রাজ্য ঘোষণা করেছিলেন। সেদিনটা ছিল ৮ ডিসেম্বর। এবার ২০২২-এর ৮ ডিসেম্বর কেসি আর তাঁর পার্টির নয়া রূপের আত্মপ্রকাশ ঘটাতে চাইছেন। নির্বাচনী প্রতীক থেকে রং- সবকিছুই এক রেখে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলে পরিণত হতে চাইছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications