রাহুলের প্রাক্তন সহযোগীর রাস্তায় নামার হুঁশিয়ারি, এবার কি সরাসরি বিজেপিতে, জল্পনা তুঙ্গে

দলের নেতার হুমকির জেরে বিব্রতকর অবস্থায় কমলনাথ সরকার। মধ্যপ্রদেশের কমলনাথ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন দলেরই গুরুত্বপূর্ণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

দলের নেতার হুমকির জেরে বিব্রতকর অবস্থায় কমলনাথ সরকার। মধ্যপ্রদেশের কমলনাথ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন দলেরই গুরুত্বপূর্ণ নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিন বলেছেন, যদি অতিথি শিক্ষকদের দাবি মানা না হয় তাহলে তিনি রাস্তায় নামবেন। একবছরের বেশি সময় ক্ষমতায় থাকলেও কমলনাথের সরকার অতিথি শিক্ষকদের জন্য কিছুই করেনি বলে অভিযোগ।

অতিথি শিক্ষকদের দাবির সমর্থনে জ্যোতিরাদিত্য

অতিথি শিক্ষকদের দাবির সমর্থনে জ্যোতিরাদিত্য

মধ্যপ্রদেশের টিকামগড়ে অতিথি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে জ্যোতিরাদিত্য বলেছেন, তিনি, তাঁদের দাবি সমর্থন করেন। ২০১৮-র বিধানসভা নির্বাচনের ইস্তেহারেই সকথার উল্লেখ ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

জ্যোতিরাদিত্যের হুঁশিয়ারি

জ্যোতিরাদিত্যের হুঁশিয়ারি

কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করা হয়, তাহলে তিনি আন্দোলনকারীদের জন্য রাস্তায় গিয়ে নামবেন। তিনি বলেছেন, একইসঙ্গে তিনি তরোয়াল এবং ঢাল হয়ে কাজ করছেন।

ভোপালে ৫ হাজার অতিথি শিক্ষকের অবস্থান

ভোপালে ৫ হাজার অতিথি শিক্ষকের অবস্থান

মধ্যপ্রদেশের কলেজগুলির প্রায় ৫ হাজার অতিথি শিক্ষক ভোপালে গত ২ মাস ধরে বিক্ষোভ অবস্থান চালিয়ে যাচ্ছেন। দিন কয়েক আগে উমারিয়া জেলায় সঞ্জয় কুমার নামে একজন অতিথি শিক্ষক আত্মহত্যা করেছেন।

মন্ত্রীর পরামর্শ জ্যোতিরাদিত্যকে

মন্ত্রীর পরামর্শ জ্যোতিরাদিত্যকে

জ্যোতিরাদিত্যর রাস্তায় নামার হুঁশিয়ারি প্রসঙ্গে মধ্যপ্রদেশের ক্যাবিনেটমন্ত্রী গোবিন্দ সিং বলেছেন, সিন্ধিয়ার উচিত বাইরে কথা না বলে মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলা। রাজ্যের অর্থনৈতিক অবস্থা তাঁর বোঝা উচিত বলেও মন্তব্য করেছেন ওই মন্ত্রী।

কৈলাস বিজয়বর্গীয়ের কটাক্ষ

কৈলাস বিজয়বর্গীয়ের কটাক্ষ

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় কটাক্ষ করে বলেছেন সিন্ধিয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের অবস্থা প্রকাশ করে দিয়েছেন।

কংগ্রেসে নতুন চিন্তার প্রয়োজন, বলছেন জ্যোতিরাদিত্য

কংগ্রেসে নতুন চিন্তার প্রয়োজন, বলছেন জ্যোতিরাদিত্য

দিল্লিতে কংগ্রেসের ফলাফলকে হতাশাজনক বলেও মন্তব্য করেছেন জ্যোতিরাদিত্য। কংগ্রেসে নতুন চিন্তা, নতুন চিন্তাধারা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+