Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তেজস্বীই ভুল করে ওই গেট খুলে ফেলেন! বিতর্কে মুখ খুললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

তেজস্বীই ভুল করে ওই গেট খুলে ফেলেন! বিতর্কে মুখ খুললেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

টেকঅফের সময়ে ইন্ডিগো বিমানের আপাদকালীন দরজা খুলে দেওয়ার অভিযোগ! আর তা সেই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের। আর এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। একযোগে এই ইস্যুতে বিজেপি সাংসদকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস-তৃণমূল। আর এই বিতর্কের মধ্যেই মুখ খুললেন অ্যাভিয়েশন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর দাবি, তেজস্বী ভুল করে ওই গেট খুলে ফেলেন। আর এই ঘটনায় উনি প্রথমেই ক্ষমা চেয়ে নেন বলেও দাবি কেন্দ্রীয়মন্ত্রীর।

যাত্রী বিজেপি সাংসদ নিজেই

যাত্রী বিজেপি সাংসদ নিজেই

বলে রাখা প্রয়োজন, কখনও বিমান তো কখনও বিমানবন্দরে একের পর এক কেলেঙ্কারি সামনে এসেছে। কখনও যাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার ঘটনা ঘটছে তো কখনও মাঝ আকাশে বিমানে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন যাত্রীরা। আর এর মধ্যেই খবর সামনে আসে যে ইন্ডিগো বিমানের এক যাত্রী ইমারজেন্সি গেট খুলে ফেলেছেন। যদিও কোনও ভাবে বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়। আর তা নিয়ে চর্চার মধ্যেই সামনে আসে ওই যাত্রী আর কেউ নয়, তিনি বিজেপি সাংসদ তেজস্বী সূর্য।

ঠিক কি ঘটেছিল?

ঠিক কি ঘটেছিল?

ঘটনা গত ১০ ডিসেম্বর। জানা যাচ্ছে, ইন্ডিগো 6E-7339-এর বিমানটি যখন টেকঅফ করছিল সেই সময়েই নাকি তেজস্বী emergency door-টি খুলে ফেলেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে তাঁর হাতের চাপেই এই ঘটনা ঘটেছে বলেও দাবি সংবাদমাধ্যমের। তবে এই ঘটনার পরেই বিমানটিকে ফের ফিরিয়ে নিয়ে আসা হয়। দরজাগুলি সমস্ত পরীক্ষা করেই ফের রওনা হয় বলে খবর। তবে এর ফলে দীর্ঘক্ষণ দেরি হয়ে যায় বিমানটির গন্তব্যে পৌঁছতে। যা নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। তেজস্বীর সঙ্গে ওই বিমানে তামিলনাড়ুর বিজেপির অধ্যক্ষ ছিলেন বলেও খবর সামনে এসেছে।

কি বলছে ইন্ডিগো?

কি বলছে ইন্ডিগো?

ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, এক যাত্রী বোডিংয়ের সময় আপাদকালীন দরজা ওপেন করে দিয়েছিল। এরপরেই ওই যাত্রী নিজের ওই কাজের জন্যে ক্ষমা চেয়ে নেন। এসওপি অনুসারে এই ঘটনার পরেই ওই এয়ারক্র্যাফটের সমস্ত রকমের পরীক্ষা করা হয়। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হয়। আর এই ঘটনায় কিছুটা দেরি হয় বিমানের। তবে এই ঘটনার পরেই Directorate General Of Civil Aviation- তদন্তের নির্দেশ দিয়েছে। কীভাবে এই ঘটনা তা বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। তবে সেই তদন্তের আগেই বিজেপি সাংসদের ঢাল হয়ে দাঁড়ালেন মন্ত্রকের মন্ত্রী। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাবি, ইমারজেন্সি দরজা তেজস্বীই খুলে ফেলেছিলেন।

বলা রাখা প্রয়োজন, চেন্নাই থেকে তিরুচিরাপল্লি যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমানটি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+