'বিজেপি' ট্যাগ জ্যোতিরাদিত্য সরিয়ে দিলেন নিজের প্রোফাইল থেকে! তুঙ্গে রাজনৈতিক জল্পনার পারদ

করোনা লকডাউনের ঠিক কয়েক দিন আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকার গঠিত হয় শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে। মধ্যপ্রদেশের কংগ্রেসের কমলনাথ সরকারকে ফেলে দিয়ে শিবরাজের বিজেপি সরকার আনার নেপথ্যে জ্যোতিরাদিত্য শিবির। যে শিবির কংগ্রেস ছেড়ে সিন্ধিয়া রাজবংশের সংন্তানের অঙ্গুলি হেলনে যোগ দিয়েছে বিজেপিতে। তবে ২ মাস যেতে না যেতেই পরিস্থিতি খারাপ হতে থাকে মধ্যপ্রদেশে।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও বিজেপি

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও বিজেপি

মধ্যপ্রদেশে সরকার ফেলার নেপথ্যে রয়েছে জ্যোতিরাদিত্য ব্রিগেড। চরম নাটকীয়তা জিইয়ে রেখে চলতি বছরের দোলের সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এক রাজকীয় সাংবাদিক সম্মেলনে সেদিন তিনি জানান, বাবা মাধবরাওয়ের মৃত্যুর পর বিজেপিত যোগদানের দিনটি তাঁর জীবনের সবচেয়ে বড় দিন। এরপল ২ মাস পার হতেই গতি উল্টো দিকে চলছে!

 বিজেপি ট্যাগ

বিজেপি ট্যাগ

বিজেপি ট্যাগ সরিয়ে নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটারে তাঁর প্রোফাইল থেকে তিনি এই পার্টির ট্যাগ সরিয়ে নিয়েছেন। ফলে জল্পনার মাত্রা তুমুল হারে বাড়তে শুরু করল রাজ্যসভা নির্বাচনের আগে।

 রাজ্যসভা নির্বাচন ও জ্যোতি শিবির

রাজ্যসভা নির্বাচন ও জ্যোতি শিবির

জানা গিয়েছিল, মধ্যপ্রদেশ থেকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপির টিকিকে রাজ্যসভায় দাঁড় করানো হবে। সেই মর্মে জ্যোতি শিবির আগ্রহী ছিল গেরুয়া শিবিরের জন্য। এই টিকিটের পরই জ্যোতিরাদিত্যর মন্ত্রিত্বও মোদী ক্যাবিনেটে পাক্কা ধরে নিয়েছিলেন অনেকেই।

 এবার পরিস্থিতি?

এবার পরিস্থিতি?

এদিকে, এদিন জ্যোতিরাদিত্য বিজেপি ট্যাগ সরিয়ে দেওয়াতে জল্পনা চরমে যায়। যদিও জ্যোতিরাদিত্য শিবির জানিয়ে দেয় যে বিজেপির মধ্যে কোনও আভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+