এবার করোনা আক্রান্ত হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া? মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা!

অসুস্থ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর মা। তাঁদের ভর্তি করা হল হাসপাতালে। করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে বিজেপি নেতার করোনা সংক্রমণের সমস্ত লক্ষণ দেখা গিয়েছে। জ্বর, কাশি সহ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তাঁর মাকেও ভর্তি করা হয়েছে।

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ

চলতি বছর ১১ মার্চ কংগ্রেসের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক শেষ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

কয়েকদিন আগেই খবরে এসেছিলেন জ্যোতিরাদিত্য

কয়েকদিন আগেই খবরে এসেছিলেন জ্যোতিরাদিত্য

এদিকে কয়েকদিন আগেই খবরে এসেছিলেন জ্যোতিরাদিত্য। তাঁর বিজেপির সঙ্গে দূরত্ব বাড়া নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। করোনা লকডাউনের ঠিক কয়েক দিন আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকার গঠিত হয় শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে। মধ্যপ্রদেশের কংগ্রেসের কমলনাথ সরকারকে ফেলে দিয়ে শিবরাজের বিজেপি সরকার আনার নেপথ্যে জ্যোতিরাদিত্য শিবির।

সিন্ধিয়ার বিজেপি ত্যাগের জল্পনা

সিন্ধিয়ার বিজেপি ত্যাগের জল্পনা

সেই ঘটনার তিন মাসও অতিক্রান্ত হয়নি। এরমধ্যেই জল্পনা শুরু হয়, তিনি কি বিজেপি ছাড়ছেন? হঠাৎ এই জল্পনার কারণ, তাঁর টুইটার অ্যাকাউন্টে বিজেপি সদস্য হওয়ার কোনও চিহ্ন খুঁজে পাওযা যায়নি। পরে অবশ্য এই বিষয়ে তিনি জানিয়ে দেন যে টুইটারে 'বিজেপি' তিনি অ্যাড করেননি এর আগে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সম্বিতত পাত্র

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সম্বিতত পাত্র

এদিকে এদিনই হাসপাতাল থেকে ছাড়া পেলেন আর এক বিজেপি নেতা, সম্বিত পাত্র। ২৮ তারিখ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। কয়েক দিন ধরেই জ্বর ও সর্দি কাশির উপসর্গ ছিল সম্বিত পাত্রের। সেই কারণে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+