মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী বাছাইয়ের পর জ্যোতিরাদিত্যকে ঘেরাও কংগ্রেস কর্মীদের! কোন দাবিতে ক্ষোভ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বাছাই ঘিরে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বহু বছর পর মধ্যপ্রদেশে নিজের জমি ফিরে পেয়েছে কংগ্রেস।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বাছাই ঘিরে রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়েন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বহু বছর পর মধ্যপ্রদেশে নিজের জমি ফিরে পেয়েছে কংগ্রেস। সেই লড়াইয়ের দলের দুই কাণ্ডারী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কমলনাথের মধ্যে থেকে কংগ্রসে কাকে বেছে নেবে তা নিয়ে কিছুটা টানাপোড়েন চলছিলই।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল সিন্ধিয়া রাজ বংশের সন্তান তথা প্রয়াত কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্যকে উপ মুখ্যমন্ত্রীর পদ দিতে চলেছে কংগ্রেস। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে রাহুল গান্ধী , কমনাথ ও জ্যোতিরাদিত্যর সঙ্গে বিশেষ বৈঠক করে কমলনাথকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেন। এরপরই জ্যোতিরাদিত্যের সমর্থকরা তাঁকে রাজ্যের প্রদেশকংগ্রেস সভাপতি করার দাবি তোলেন। সেই দাবিতেই শনিবার রাজধানী দিল্লিতে জ্যোতিরাদিত্যর বাসভবনের সামনে বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা কর্মীরা।
#WATCH: Congress leader Jyotiraditya Scindia mobbed by supporters outside his residence in Delhi pic.twitter.com/qZUfpfqTcl
— ANI (@ANI) December 15, 2018
উল্লেখ্য, মধ্যপ্রদেশ নির্বাচনে কংগ্রেসের জমি রোক্ত করতে কমলনাথের মতোই মাঠে নামেন জ্যোতিরাদিত্য । সিন্ধিয়া রাজবংশের সন্তান সেখানের কংগ্রেস কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেই ফর্মুলায় অনেকেই মনে করেছিল মধ্যপ্রদেশের মসনদে জ্যোতিরাদিত্যকেই দেখা যাবে। তবে দলের বর্ষীয়ান নেতা বনাম তরুণ তুর্কীর লড়াইয়ে বর্ষীয়ান নেতাকেই কংগ্রেস বেছে নেওয়ায়, মধ্যপ্রদেশ কংগ্রেসের একাংশে এখনও ক্ষোভ রয়েছে।












Click it and Unblock the Notifications