দুর্ঘটনায় প্রয়াত উন্নাওয়ের নির্যাতিতা! এ কী টুইট করলেন সিন্ধিয়া
উন্নাওয়ের নির্যাতিতা দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বোঝাই যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে।
উন্নাওয়ের নির্যাতিতা দুর্ঘটনায় মারা গিয়েছেন। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং বোঝাই যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে। এমনই টুইট করেছিলেন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তারপরেই বুঝতে পারেন কী ভুলটা করে ফেলেছেন। সঙ্গে সঙ্গে সেই টুইট মুছে ফেলেন তিনি। কিন্তু কিছু মুহুর্তের জন্য হলেও জ্যোতিরাদিত্যর এই ভুল টুইট ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় উন্নাওয়ের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনা নিয়ে তোলপাড় চলছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। গুরুতর আহত হয়েছেন তাঁর আইনজীবীও। নির্যাতিতার দুই কাকিমারল মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই।
এই নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিরোধীরা সরব হয়েছেন। লোকসভায় গিয়ে পৌঁছেছে তার আঁচ। উন্নাওয়ের নির্যাতিতার ঘটনা নিয়ে শেষে লোকসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র তো সরাসরি প্রধাবনমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে সওয়াল করেছেন। শেষে চাপে পড়ে অভিযুক্ত বিজেপি বিধায়ককে দল থেকে বহিষ্কার করে বিজেপি।












Click it and Unblock the Notifications