হোলিতেই রঙ বদল জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার! ২০ বিধায়ক সহ বিজেপিতে যোগ আজ সন্ধ্যায়

বিজেপির পথে পা যে বাড়িয়ে দিয়েছেন তা স্পষ্ট হয়ে যায় হোলির দিন সকালেই। মঙ্গলবার সকাল সকাল প্রধানমন্ত্রীর বাড়িতে যান প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধ্যা। সিন্ধিয়া যাওয়ার কিছুক্ষণ পরেই মোদীর বাসভবনে ঢোকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জল্পনা ছিল আগেই। তবে এই ছবি সামনে আসতেই আর সব সন্দেহ চলে যায়। এর পরপরই কংগ্রেস থেকে ইস্তফা দেন সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৯ জন বিধায়ক। এদের সকলেরই পরবর্তী গন্তব্য বিজেপি।

সিন্ধিয়ার বিজেপিতে যোগের আনুষ্ঠানিক ঘোষণা কখন?

সিন্ধিয়ার বিজেপিতে যোগের আনুষ্ঠানিক ঘোষণা কখন?

কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গেলেও এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, আজ সন্ধ্যা ৬টায় বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন একদা কংগ্রেসের স্তম্ভ হয়ে ওঠা জ্যোতিরাদিত্য। তাঁকে আপাতত মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য করা হবে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বও তাঁকে দেওয়া হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে যোগ আরও ২০ কংগ্রেস বিধায়কের

সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে যোগ আরও ২০ কংগ্রেস বিধায়কের

জানা গিয়েছে কংগ্রেস থেকে ইস্তফা দেওয়া ২০ জন বিধায়কও আজই বিজেপিতে তাদের নাম লেখাবেন। এবং পরবর্তীতে বিজেপির টিকিটে ফের উপনির্বাচনে লড়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকারে যোগ দিতে পারেন তারা। জানা যায় বিক্ষুব্ধ হয়ে কংগ্রেসের যেই বিধায়করা ব্যাঙ্গালোর যাত্রা করেছিলেন তাদের তালিকায় ছিলেন, কংগ্রেসের মন্ত্রী তুলসি সিলাওয়াতের ছেলে বঙ্কিম সিলাওয়াত। সিন্ধিয়া ঘনিষ্ঠ পুরুষোত্তম পরাশর, রাজ্যবর্ধন সিং, প্রদ্যুমন সিং তোমর, গিরিরাজ, রক্ষা সিনোরিয়া, যশবন্ত যাদব, সুরেশ ধাকড়, জয়পাল সিং, বিজেন্দ্র যাদবরা। এরাই আজ বিজেপিতে যোগ দেবেন বলে খবর।

সনিয়াকে কড়া ভাষায় চিঠি লেখেন জ্যোতিরাদিত্য

সনিয়াকে কড়া ভাষায় চিঠি লেখেন জ্যোতিরাদিত্য

সোমবারই কংগ্রেস সভানেত্রীর উদ্দেশ্যে লিখেছিলেন ইস্তফা পত্রটি। তবে জানা যায়, দিল্লি গিয়ে মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই ইস্তফাপত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পাঠিয়ে দেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে। এই চিঠিতে কড়া ভাষায় সনিয়াকে তিনি লেখেন, 'ইটস টাইম টু মুভ অন।'

১৮ বছর কংগ্রেসে থেকে এবার বিজেপিমুখী সিন্ধিয়া!

১৮ বছর কংগ্রেসে থেকে এবার বিজেপিমুখী সিন্ধিয়া!

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ ডিসেম্বরে কংগ্রেসে যোগদানের পর এদিন কংগ্রেস থেকে পদত্যাগ করেন গোয়ালিয়ারের সিন্ধিয়া রাজবংশের সন্তান জ্যোতিরাদিত্য। এই লক্ষ্যে সিন্ধিয়া তাঁর পদত্যাগ পত্রে লেখেন যে কী ভাবে গত একবছর ধরে কংগ্রেসের মধ্যে দমবন্ধ করা পরিস্থিতিতে ছিলেন তিনি।

কমলনাথের সঙ্গে অন্তর্দ্বন্দ্বের জেরেই বিজেপিমুখী জ্যোতিরাদিত্য

কমলনাথের সঙ্গে অন্তর্দ্বন্দ্বের জেরেই বিজেপিমুখী জ্যোতিরাদিত্য

মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য বনাম কমলনাথের অন্তর্দ্বন্দ্ব বহুদিনের। গত মাসেও দুই নেতার মধ্যে ঝামেলা প্রকাশ্যে আসে। বিধানসভা ভোট মধ্যপ্রদেশে জিতে, জ্যোতিরাদিত্য শিবির মনে করেছিল তাদের নেতা, সিন্ধিয়া পরিবারের সন্তানই মধ্যপ্রদেশের তখতে বসতে চলেছেন। তাতে বাধ সাধে কংগ্রেস হাইকমান্ড। কংগ্রেস জানিয়ে দেন বর্ষীয়ান কমলনাথই এই আসন পাবেন। আর সেই ২০১৮ সাল থেকেই এই ইস্যুতে মনক্ষুণ্ণ জ্যোতিরাদিত্য শিবির। শেষ পর্যন্ত এই অন্তর্দ্বন্দ্বের জেরেই হাত শিবির থেকে আজ এই হোলির উৎসবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+