রাজ পরিবারের অলিন্দ থেকে রাজনীতির ময়দানে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কেরিয়ার একনজরে
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ১৯৭১ সালের ১ জানুয়ারি বম্বেতে জন্মেছেন।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতৃত্বদের মধ্যে সবচেয়ে এগিয়ে। মধ্যপ্রদেশ থেকে সাংসদ হওয়া এই যুব নেতা ১৯৭১ সালের ১ জানুয়ারি বম্বেতে জন্মেছেন। মধ্যপ্রদেশে তো বটেই, কেন্দ্রীয় রাজনীতিতেও কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার যে কয়েকজনের কাঁধে রয়েছে, জ্যোতিরাদিত্য তাঁদের অন্যতম।

মনমোহন সিংয়ের সরকারে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। গোয়ালিয়র রাজবংশের এই উত্তরাধিকারী গুনা কেন্দ্র থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা মাধবরাও সিন্ধিয়া ও মা মাধবী রাজে সিন্ধিয়া। তিনি পড়াশোনা করেছেন দেরাদুনের দুন স্কুলে। পরে ১৯৯৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হন। ২০০১ সালে স্ট্যান্ডফোর্ড গ্র্য়াজুয়েট স্কুল অব বিজনেস থেকে এমবিএ করেন।
১৯৪৭ সালের স্বাধীনতার আন্দোলনে ভাগ নেওয়া গোয়ালিয়রের মহারাজা জীবাজিরাও সিন্ধিয়ার নাতি হলেন জ্যোতিরাদিত্য। তিনি বরোদার গায়েকওয়াড় পরিবারের প্রিয়দর্শিনী রাজে সিন্ধিয়াকে বিবাহ করেছেন।
২০০২ সালে গুনা কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে লোকসভায় যান জ্যোতিরাদিত্য। ২০০৪ সালে পুনরায় তিনি নির্বাচিত হন। ২০০৭ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। ২০০৯ সালে ফের জিতে প্রতিমন্ত্রী হন।












Click it and Unblock the Notifications