সরকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে খেলতে পারে না! শবরীমালা নিয়ে বিচারপতি সতর্ক করলেন সলিসিটর জেনারেলকে
সরকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে খেলতে পারে না। সূত্রের খবর অনুযায়ী, শবরীমালা নিয়ে এই ভাষাতেই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সতর্ক করলেন বিচারপতি আরএফ নরিম্যান।
সরকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে খেলতে পারে না। সূত্রের খবর অনুযায়ী, শবরীমালা নিয়ে এই ভাষাতেই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে সতর্ক করলেন বিচারপতি আরএফ নরিম্যান। বিচারপতি বলেছেন, শবরীমালা নিয়ে তাঁদের সবার যে রায় রয়েছে, তা দয়া করে পড়ুন। তাদের রায় নিয়ে খেলা করা যায় না। সলিসিটর জেনারেলকে বিচারপতি বলেন যে, তাদের রায় বহাল রয়েছে।

দিল্লি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইডির দাখিল করা আবেদনের শুনানির সময় আদালতে শুক্রবার এই পরিস্থিতি তৈরি হয়। দিল্লি হাইকোর্ট তাদের আদেশে কংগ্রেস নেতা ডিকে শিবকুমারকে জামিনে মুক্তি দিয়েছিল। এদিন সর্বোচ্চা আদালতে শুনানিতে অন্য বিচারপতি ছিলেন রবীন্দ্র ভাট। সূত্রের খবর অনুযায়ী, এদিন ইডি করা আবেদনের শুরুতেই তিনি অনিচ্ছা প্রকাশ করেন বলে জানা গিয়েছে।
আদালতের অভিযোগ ছিল, ইডি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের বিরুদ্ধে আদালতে যা করেছিল এবারও তার কপি-পেস্ট করেছে শিবকুমারের ক্ষেত্রে। একজন নাগরিকের ক্ষেত্রে এরকম করা যায় না বলেও জানান বিচারপতি নরিম্যান।
সলিসিটর জেনারেল বিষয়টি খারিজ না করার জন্য বেঞ্চের প্রতি আহ্বান জানালে, বিচারপতি নরিম্যান সুপ্রিম কোর্টের আগেকার রায় নিয়ে মন্তব্য করেন। বিচারপতি নরিম্যান শবরীমালা নিয়ে পর্যালোচনায় কেন্দ্রীয় সরকারি অফিসারদের অবহিত করার জন্য সলিসিটর জেনারেলকে অনুরোধ করেছিলেন। বলেছিলেন সুপ্রিম কোর্টের রায় মেনে চলা বাধ্যতামূলক।












Click it and Unblock the Notifications