77th independence day india: সর্বশেষ ব্যক্তিও যেন বিচার পায়! বার্তা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের
77th independence day india: সমাজের শেষ ব্যক্তিটিও যাতে বিচার পায় সে বিষয়টি নিশ্চিত করা উচিত। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় (DY Chadrachud)। আর সেখানেই এমন মত প্রকাশ করলেন প্রধান বিচারপতি।
শুধু তাই নয়, অযথা গ্রেফতারি, কিংবা বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা যাতে না ঘটে সেই বার্তাও এদিন দেন তিনি। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বুলডোজার দিয়ে বাড়ি-ঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ঘটছে।

যা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারগুলিকে। এমনকি সুপ্রিম কোর্টও এই নিয়ে একাধিকবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chadrachud) এর এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও (Arjun Ram Meghwal)। তাঁর সামনেই প্রধান বিচারপতি এহেন মন্তব্য করেন। শুধু তাই নয়, প্রধান বিচারপতির বলেন, এমন বিচার ব্যবস্থা তৈরি করা উচিৎ যা জনগণের কাছে আরও সহজলভ্য হয়।
বিশেষ করে যাবতীয় বাধা দূর করে সকলের জন্যে সুবিচার সুনিশ্চিত করতে হবে। আর তা যাতে সমাজের শেষ মানুষের কাছে পর্যন্ত পৌছয় সেই কথাও এদিন বলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুধু তাই নয়, মানুষের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাস তুলে ধরার কথাও তলে ধরেন।
প্রধান বিচারপতির মতে, জোর করে গ্রেফতার, ধমকি, বেআইনিভাবে সম্পত্তি বাজেয়াপ্ত হলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেখানে উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, আগামিদিনে বিচার ব্যবস্থার সামনে আসা একাধিক চ্যালেঞ্জকে শেষ করতে হবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের ৯ হাজার ৪২৩টি রায় আঞ্চলিক ভাষায় অনুবাদ করে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসে এই কাজ করা হয়েছে। শুধুমাত্র হিন্দিতে অনুবাদ করা হয়েছে ৮ হাজারেরও বেশি রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় এমনটাই বক্তব্য জানিয়েছেন।
তিনি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, আঞ্চলিক ভাষায় সাধারণ মানুষ সুপ্রিম কোর্টের রায় এবার পড়তে পারবেন। তাতে আঞ্চলিক ভাষার গুরুত্ব বাড়বে। আর এই শুনে পাল্টা প্রধানমন্ত্রীকে অভিভাদন জানিয়েছেন প্রধান বিচারপতি।












Click it and Unblock the Notifications