সুপ্রিমকোর্টের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এসএ বোবদে

সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে দেশের ৪৭তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন শরদ অরবিন্দ বোবদে। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত। অক্টোবরেই প্রধান বিচারপতি হিসাবে কেন্দ্রের কাছে তাঁর নাম সুপারিশ করেছিলেন রঞ্জন গগৈ।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এসএ বোবদে

৬৩ বছরের বিচারপতি বোবদে অযোধ্যায় রামমন্দির নির্মাণ থেকে গোপনীয়তার অধিকার-সহ একাধিক বিখ্যাত মামলার রায়দানের অংশ ছিলেন। ২০১৫ সালে আধার কার্ড সংক্রান্ত একটি মামলায় জস্তি চেলামেশ্বর ও চোক্কালিঙ্গম নাগাপ্পন সহ তিন বিচারপতির বেঞ্চের সদস্য ছিলেন বোবদে। বেঞ্চ সুপ্রিকোর্টের আগের একটি রায়কে পাল্টে জানিয়ে দেয় যে আধার কার্ড না থাকলেও ভারতীয় নাগরিক হিসাবে মৌলিক অধিকার পাবে যেকোনও ব্যক্তি। কাশ্মীর প্রসঙ্গে দায়ের হওয়া মামলা থেকে শুরু করে অযোধ্যা বিবাদ সংক্রান্ত মামলা, প্রত্যকটিতেই প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে ছিলেন বরিষ্ঠ বিচারপতি এ এস বোবদে।

মহারাষ্ট্রের নাগপুরের এক আইনজীবী পরিবারের সন্তান বিচারপতি শারদ অরবিন্দ বোবদে। বাবা ছিলেন বিখ্যাত আইনজীবী অরবিন্দ শ্রীনিবাস বোবদে। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং এলএলবি পাশ করে ১৯৭৮ সালে মহারাষ্ট্র বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন বিচারপতি বোবদে। এরপর ১৯৮০ সাল ও ১৯৮৫ সালে মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল হিসাবে দায়িত্ব সামলান তিনি।

নাগপুরের বাসিন্দা বিচারপতি বোবদে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে ২১ বছর আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। ২০০০ সালে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি পদে নিযুক্ত হয়েছিলেন তিনি। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধানবিচারপতি পদে নিযুক্ত হন। ২০১৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন। মহারাষ্ট্রের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও রয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+