51st Chief Justice of India: সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ জাস্টিস সঞ্জীব খান্নার
51st Chief Justice of India: দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। ইলেকটোরাল বন্ড প্রত্যাহার, ৩৭০ ধারা রদের সপক্ষে রায়ের মতো উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠানে শপথ নেন বছর ৬৪-র বিচারপতি। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৬ মাসের জন্য প্রধান বিচারপতি হিসেবে মেয়াদে থাকবেন সঞ্জীব খান্না।
প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্যরা। প্রধান বিচারপতি পদে রবিবারই অবসর গ্রহণ করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এদিন তিনিও উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

একাধিক উল্লেখযোগ্য রায়দানের সঙ্গে জড়িত বিচারপতি খান্না। ইভিএমের সত্যতার সপক্ষে রায়সহ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের মামলাতেও রায়দান বেঞ্চে ছিলেন তিনি। জন্মসূত্রে দিল্লি নিবাসী বিচারপতি সঞ্জীব খান্নার বাবা দেবরাজ খান্না দিল্লি হাইকোর্টের বিচারপতি ছিলেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এইচ আর খান্নার ভাইপো হন বিচারপতি সঞ্জীব খান্না।
১৮৩ দিন প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন বিচারপতি খান্না। ২০২৫ সালের ১৩ মার্চ অবসর নেবেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ল সেন্টার থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন বিচারপতি খান্না। ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে কেরিয়ারে হাতেখড়ি। ২০০৫ সালে দিল্লি হাইকোর্ট ও ২০১৯ সালের ১৮ জানুয়ারি সুপ্রিমকোর্টে কাজের দায়িত্ব নেন। দিল্লির বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
আয়কর দফতরের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন বিচারপতি খান্না। ২০০৪ সালে দিল্লিতে স্যান্ডিং কাউন্সেল হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। দিল্লি হাইকোর্টে অতিরিক্ত আইনজীবী ও আদালত-বান্ধব হিসেবেও একের একের ক্রিমিনাল কেস শুনেছেন তিনি।












Click it and Unblock the Notifications