Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, সিলমোহর রাষ্ট্রপতির

সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতি পদে নিয়োগ করা হল সবচেয়ে সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈকে।

প্রত্যাশামতোই সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতি পদে নিয়োগ করা হল সবচেয়ে সিনিয়র বিচারপতি রঞ্জন গগৈকে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এদিন রঞ্জন গগৈকে নিয়োগ করেন। বর্তমান মুখ্য বিচারপতি দীপক মিশ্রর অবসরের পর ৩ অক্টোবর মুখ্য বিচারপতি পদে দায়িত্বভার গ্রহণ করবেন বিচারপতি গগৈ।

সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, সিলমোহর রাষ্ট্রপতির

এই মাসের শুরুতেই বিচারপতি মিশ্র তাঁর উত্তরসূরি হিসাবে বিচারপতি গগৈয়ের নাম প্রস্তাব করে কেন্দ্রের কাছে পাঠান। সবচেয়ে সিনিয়র বিচারপতি হিসাবে তাঁর নামটাই সবচেয়ে আগে ছিল। প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতিই প্রধানের পদে বসেন। সেভাবেই দেশের ৪৬তম প্রধান বিচারপতি হলেন গগৈ।

লোকপাল ও লোকায়ুক্তের মতো বিল নিয়ে মামলা তিনি যেমন সামলাচ্ছেন, তেমনই অতীতে সরকারি বিজ্ঞাপনে রাজনৈতিক নেতাদের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, বিচারপতি কারনানের মামলা, এছাড়া সমাজের পদদলিতদের মূল্যায়ন নিয়ে করা বিচারে আইনজ্ঞ ও বিচারপতি হিসাবে নিজেকে অন্য মাত্রায় তুলে নিয়ে গিয়েছেন গগৈ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+