সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে এন ভি রামানাকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

শনিবার কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার অবসর নিয়েছেন বিদায়ী বিচারপতি এস এ বোবদে। আজ শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন এন ভি রামানা।

শপথ নিলেন এন ভি রামানা। দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিনি। সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে এন ভি রামানাকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি কোবিন্দ।

এন ভি রামানাকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি

শনিবার কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার অবসর নিয়েছেন বিদায়ী বিচারপতি এস এ বোবদে।

আজ শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন এন ভি রামানা।

প্রধান বিচারপতি রামানা করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে। তিনি জানিয়েছেন, কোরনার বিরুদ্ধে লড়াই চলছে। দেশ এবং দেশের মানুষ একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে। করোনাতে আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা আক্রান্ত হচ্ছেন।

সংক্রমণ রুখতে কিছু কঠিন পদক্ষেপের প্রয়োজন হতে পারে। আমরা একসঙ্গে লড়াই করে অতিমারী এই করোনার বিরুদ্ধে জিততে পারব, বার্তা প্রধানবিচারপতির।

অন্যদিকে, এস এ বোবদ প্রধান বিচারপতি হিসেবে শুক্রবারই অবসর নেন। গত মাসেই প্রধান বিচারপতি এস এ বোবদে এন ভি রামানার নাম সুপারিশ করেছিলেন। অন্ধ্রপ্রদেশ থেকে তিনি দেশের দ্বিতীয় প্রধান বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টের দায়িত্ব সামলাবেন।

এর আগে ১৯৬৬-৬৭ সালে বিচারপতি কে সুব্বা রাও নবম প্রধান বিচারপতি নিয়োগ হয়েছিলেন। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরেই সবচেয়ে সিনিয়র বিচারপতি রামানা।

১৯৫৭ সালের ২৭ অগস্ট তাঁর জন্ম। ২০২২-এর ২৬ অগস্ট পর্যন্ত তিনি বিচারপতি পদে থাকতে পারবেন। কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল। সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি বোবেদ তাঁর উত্তরসূরীর নাম সুপারিশ করতে বলা হয়েছিল।

প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে এ বিষয়ে তাঁর মতামত জানাতে বলেছিলেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সেই অনুযায়ী বিচারপতি রামানার নাম সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পোন্নাভরম গ্রামে জন্ম বিচারপতি রামানার। তিনি বিএসসি বিএল ডিগ্রি অর্জন করার পর ১৯৮৩ সালের ১০ ফেব্রুয়ারি আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন।

অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেন্ট্রাল অ্যান্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেওয়ানি, ফৌজদারি, সাংবিধানিক, শ্রম, পরিষেবা ও নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেছেন তিনি।

তিনি সংবিধান, ফৌজদারি, পরিষেবা, আন্তঃরাজ্য নদী সংক্রান্ত আইন বিষয়ে বিশেষজ্ঞ। ২০০০ সালের ২৭ জুন অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হন রামানা।

তিনি ২০১৩ সালের ১০ মার্চ থেকে ২০১৩ সালের ২০ মে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+