Supreme Court: 'নোটবাতিলের সিদ্ধান্ত বেআইনি', চার বিচারপতির সঙ্গে সহমত নন বিচারপতি নাগারত্না

Supreme Court: 'নোটবাতিলের সিদ্ধান্ত বেআইনি', চার বিচারপতির সঙ্গে সহমত নন বিচারপতি নাগারত্না

নোটবাতিল নিয়ে মোদী সরকারকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পদক্ষেপকে বৈধ বলেই ঘোষণা করা হয়েছে। কিন্তু এই রায় ঘোষণার মধ্যে আবার দ্বিমত রয়েছে বিচারপতিদের মধ্যেই। যে পাঁচ বিচারপতির বেঞ্চে মামলার শুনানি এবং রায়দান হয়েছে। সেই পাঁচ বিচারপতির বেঞ্চের এক বিচারপতি নাগারত্না কিন্তু এই রায়ের পক্ষে সহমত হতে পারেননি। তিনি জানিয়েছেন, কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্ত বেআইনি। মোদী সরকারকে সাংবিধানিক পদ্ধতি মেনেই নোট বাতিলের সিদ্ধান্ত নিতে হত।

মোদী সরকারকে ক্লিনচিট

মোদী সরকারকে ক্লিনচিট

নোটবাতিলের মামলায় ক্লিনচিট পেল মোদী সরকার। সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ সোমবার রায়দান করেছে এই মামলার। তাতে মোদী সরকারের নোটবাতিলের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়েছেন তারা। কার্যত বছরের প্রথমেই অনেকটা পয়েন্ট বেড়ে গেল মোদী সরকারের। পাঁচ বিচারপতির বেঞ্চ নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ বলে জানিয়ে বাকি মামলা খারিজ করে দিয়েছে। কাজেই আর এই নিয়ে কোনও মামলা সুপ্রিম কোর্টে রইল না।

এক মত হলেন না এক বিচারপতি

এক মত হলেন না এক বিচারপতি

পাঁচ বিচারপতির বেঞ্চ আজ এই রায়দান করে। তাতে পাঁচ বিচারপতির বেঞ্চে চার বিচারপতি নোটবাতিলের সিদ্ধান্তে মোদীকে ক্লিনচিট দিয়েছেন কিন্তু এক বিচারপতি তাতে সহমত হতে পারেননি। বিচারপতি নাগারত্না চার বিচারপতির সঙ্গে একমত হতে পারেননি। তিনি বলেছেন মোদী সরকারের এই নোট বাতিলের সিদ্ধান্ত একেবারেই বেআঈইনি। তিনি বলেছেন রিজার্ভ ব্যাঙ্কের আইন অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারত। তার জন্য মোদী সরকারের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না।

আর কি বললেন বিচারপতি নাগারত্না

আর কি বললেন বিচারপতি নাগারত্না

তিনি আরও বলেছেন, যেহেতু বড অঙ্কের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এবং যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকার দাবি করেছে তার মধ্যে কালো টাকা এবং দুর্নীতি মুক্ত করা দেশকে এবং জঙ্গিদের আর্থিক সাহায্য বন্ধ। এই বড় কারণের জন্য যদি নোট বাতিল করা হয়ে থাকে তাহলে মোদী সরকারে উচিত ছিল বিল আকারে সংসদে বিল পাস করে নোট বাতিল করা। যদি সংসদে অনুমোদন না মেলে তাহলে অর্ডিন্যান্স এনে এই নোট বাতিলের সিদ্ধান্ত মোদী সরকার নিতে পারত বলে মন্তব্য করেছেন বিচারপতি।

আইনি পথ ছিল

আইনি পথ ছিল

আইনি উপায়েই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মোদী সরকারে। কিন্তু সেটা না নিয়ে এক তরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষকে সময় না দিয়েই ২৪ ঘণ্টার মধ্যে নোটিস জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। তারপরেই মোদী সরকার রাতারাতি ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেয়। সাধারণ মানুষের স্বার্থেই যদি এই সিদ্ধান্ত হয় তাহলে তার গণতান্ত্রিক উপায়ে নিতে হত বলে মন্তব্য করেছেন বিচারপতি নাগারত্না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+