রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে বিচারব্যবস্থার স্বাধীনতার সঙ্গে আপসের অভিযোগ বিচারপতি জোসেফের
রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে বিচারব্যবস্থার স্বাধীনতার সঙ্গে আপসের অভিযোগ বিচারপতি জোসেফের
রাজ্যসভার সদস্য পদে মনোনীত হওয়ার পরেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিচারপতি কুরিয়ান জোসেফ। রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে বিচারব্যবস্থার নিরপেক্ষতার সঙ্গে আপসেরও অভিযোগ করেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার সঙ্গে আপোসের অভিযোগ
তাঁর এই পদক্ষেপে তীব্র বিস্ময় প্রকাশ করে জোসেফ বলেন ‘‘বিচার বিভাগের স্বাধীনতা ধরে রাখতে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সাহস দেখিয়েছিলেন বিচারপতি রঞ্জন গোগোই। আমি বর্তমানে কুবই অবাক হয়েছি যেভাবে তিনি বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতার বিষয়ে মহৎ নীতিগুলি আপস করেছেন তা দেখে। "

বিচারব্যবস্থার প্রতি আস্থা হারাবেন সাধারণ মানুষ
একইসাথে রাজ্যসভার মনোনয়ন গ্রহণ করে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচারব্যবস্থার স্বাধীনতায় সাধারণ মানুষের বিশ্বাসের ভিত নড়িয়ে দিয়েছেন দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে এদিন গগৈয়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় অপর এক অবসর প্রাপ্ত বিচারপতি তথা গগৈয়ের প্রাক্তন সহকর্মী মদন বি লোকুরকেও।

তোপ দাগতে দেখা যায় বিচারপতি মদন বি লোকুরকেও
সংবাদমাধ্যমে বিশেষ সাক্ষাত্কারে সুকৌশলে গগৈয়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "বিচারপতি গগৈকে কী সম্মান প্রদান করা হবে তাই বেশ নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তাই আমি এই মনোনয়নে একদমই অবাক হচ্ছি না। তবে এত তাড়াতাড়ি এটা ঘটবে তা আঁচ করতে পারিনি। এই ঘটনার পর বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা এবং সততা নিয়েও নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে।"
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications