Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পদত্যাগের প্রশ্নে সাংবাদিকদের উপর চেঁচালেন অভিযুক্ত অশোক গঙ্গোপাধ্যায় justice-ganguly-hits-out-at-media-mobile

কলকাতা,১১ ডিসেম্বর : গণমাধ্যমের উপর ক্ষোভে ফেটে পড়লেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা পশ্চিমবঙ্গে রাজ্য মানবাধিকার কমিশন-এর চেয়ারম্যান অশোককুমাপ গঙ্গোপাধ্যায়।

রাজ্য মানবাধিাকার কমিশনের পদ থেকে ইস্তফা দেবেন কি না সংবাদমাধ্য়মের এই প্রশ্নে চেঁচিয়ে ওঠেন অশোকবাবু। তিনি বলেন,"আমি ইস্তফা দেব কি দেব না তা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এটা আপনাদের ভাবার বিষয়ও নয়।"

সাংবাদিকদের উপর চেঁচালেন অভিযুক্ত অশোক গঙ্গোপাধ্যায়

ইন্টার্নের প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠে অশোকবাবুর বিরুদ্ধে। অশোককুমার গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা যৌন ইঙ্গিতপূর্ণ আচরণের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলেও জানায় সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বিশেষ কমিটি। কিন্তু এক্তিয়ার না থাকায় পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে সুপ্রিম কোর্ট।

এরপরই অশোক গঙ্গোপাধ্যায়ের পদত্যাগ নিয়ে সোচ্চার হয় একাধিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও একই দাবী তোলেন। ইতিমধ্যেই অশোকবাবুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে দু'বার চিঠিও লিখেছেন মমতা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+