সুপ্রিম কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ দীপক মিশ্রর
আজ সোমবার থেকে দেশের প্রধান বিচারপতির নাম দীপক মিশ্র। ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিনি।
আজ সোমবার থেকে দেশের প্রধান বিচারপতির নাম দীপক মিশ্র। প্রাক্তন প্রধান বিচারপতি জেএস খেহরের স্থলাভিষিক্ত হয়ে এদিন তিনি শপথ নিয়েছেন। ভারতের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন তিনি।
Recommended Video


বিচারপতি মিশ্র ২০১৮ সালের ২ অক্টোবর অবসর নেবেন। ১৯৫৩ সালের ৩ অক্টোবর তাঁর জন্ম। ১৯৭৭ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি ওড়িশায় আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। ১৯৯৬ সালের ১৭ জানুয়ারি ওড়িশা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন তিনি। পরে ১৯৯৭ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে বদলি হয়ে যান।
১৯৯৭ সালের ১৯ ডিসেম্বর তিনি স্থায়ী বিচারপতি হন। এরপরে ২০০৯ সালে পাটনা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন তিনি। পরে ২০১০ সালে দিল্লি হাইকোর্টের বিচারপতি পদে শপথ নেন। এরপরে ২০১১ সালে অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন দীপক মিশ্র।
বিচারপতি মিশ্রর আগে রঙ্গনাথ মিশ্র ও জিবি পট্টনায়েক ওড়িশা থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন। দীপক মিশ্র ওড়িশা থেকে তৃতীয় ব্যক্তি হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হলেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications