শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়

গত বছরের গোড়ায় সুপ্রিম কোর্ট থেকে অবসর নেন অশোককুমার গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টে আসার আগে তিনি মাদ্রাজ হাই কোর্ট, ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করেছেন। বর্তমানে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবে আলোড়ন পড়ে গিয়েছে আইনজীবী মহলে। প্রসঙ্গত, এক মহিলা আইনজীবী অভিযোগ করেছিলেন, ইনটার্ন করার সময় একটি হোটেলের ঘরে নিয়ে গিয়ে তাঁর শ্লীলতাহানি করা হয়। সরাসরি অবশ্য অশোককুমার গঙ্গোপাধ্যায়ের নাম করেননি তিনি। তদন্তে উঠে এল সেই নাম।
এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, "আমি বিধ্বস্ত। জীবনে অনেক মেয়েই আমার কাছে ইনটার্ন করতে এসেছে। আমি তাদের সঙ্গে নিজের সন্তানের মতোই ব্যবহার করেছি। ভাবিনি, এমন অভিযোগ উঠবে। আমি নির্দোষ।"












Click it and Unblock the Notifications