লোয়া মৃত্যু মামলা শুনবেন না, বিচারপতি অরুণ মিশ্র, ঘনীভূত হল রহস্যের জট
বিচারপতি লোয়ার মৃত্যুর শুনানি নিয়েও সংশয় ছিল। সেই মামলার বিচারের দায়িত্বে থাকা বিচারপতি অরুণ মিশ্র তার থেকে অব্যাহতি নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন।
সুপ্রিম কোর্টে মামলা বণ্টনে অস্বচ্ছ্বতার অভিয়োগ তুলে সরব হয়েছিলেন চার বিদ্রোহী বিচারপতি। বিচারপতি লোয়ার মৃত্যুর শুনানি নিয়েও সংশয় প্রকাশ করেছিলেন। সেই মামলার বিচারের দায়িত্বে থাকা বিচারপতি অরুণ মিশ্র তার থেকে অব্যাহতি নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিলেন।

বিচারপতি অরুণ মিশ্র মামলাটি নিজে না শুনে যোগ্য বেঞ্চের কাছে পাঠানোর সুপারিশ করেছেন। নিজে এই মামলা শুনবেন না বলে জানিয়েছেন।
এর অর্থ এবার মুখ্য বিচারপতিকে এই মামলার দায়িত্ব অন্য কারও হাতে সঁপে দিতে হবে। অথবা কোনও বিচারপতিদের বেঞ্চকে দিতে হবে।
কংগ্রেস দলের নেতা তেহসিন পুনাওয়ালা ও বন্ধুরাজ সম্ভাজি নামে এক সাংবাদিকের দায়ের করা পিটিশন শুনছিলেন অরুণ মিশ্র। দুজনেই লোয়ার মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। সেই মামলা থেকেই আচমকা সরে দাঁড়িয়েছেন বিচারপতি মিশ্র।
বিচারপতি লোয়া ২০১৪ সালের ১ ডিসেম্বর প্রয়াত হন। সেইসময়ে গুজরাতে সোহরাবুদ্দিন শেখের মৃত্যুর মামলা তিনি বিচার করছিলেন। তাতে নাম ছিল বিজেপি সভাপতি অমিত শাহের। একটি নকল এনকাউন্টারে সোহরাবুদ্দিনকে খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল।
নাগপুরে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে লোয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ও হার্ট অ্যাটাকে মারা যান। তারপরই এই মামলা বিচারপতি এমবি গোসাভির হাতে চলে যায়। এবং ২০১৫ সালের ডিসেম্বরে অমিত শাহের বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ হয়।












Click it and Unblock the Notifications