আন্তর্জাতিক মঞ্চে মোদীর ভূয়সী প্রশংসায় বিচারপতি অরুণ মিশ্র
আন্তর্জাতিক বিচারবিভাগীয় সম্মেলনের মঞ্চে মোদীর ভুয়সী প্রশংসায় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত মোদী।
আন্তর্জাতিক বিচারবিভাগীয় সম্মেলনের মঞ্চে মোদীর ভুয়সী প্রশংসায় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। আন্তর্জাতিক স্তরে প্রশংসিত মোদী। এবং আন্তর্জাতিক দূরদৃষ্টি রয়েছে প্রধানমন্ত্রীর। যিনি আন্তর্জাতিক স্তরে গিয়ে ভাবতে পারেন। অথচ কাজ করেন স্থায়ীয় ভাবে।

মোদীর প্রশংসা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় সরব হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। তিনি জানিয়েছেন মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরে অনেক উন্নত জায়গায় পৌঁছেছে। মোদী বহুমুখী প্রতিভার অধিকারি। তাঁর আন্তর্জাতিক স্তরে গিয়ে ভাবনা চিন্তার ক্ষমতা রয়েছে। অন্তর্জাতিক দূরদৃষ্টি সম্পন্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ একটি অন্য উচ্চতায় পৌঁছেছে বলে দাবি করেছেন বিচারপতি অরুণ মিশ্র।

বিচার বিভাগের প্রশংসায় মোদী
এর আগে ভাষণ দিতে উঠে দেশের বিচারব্যবস্থা এবং আইনকে সুপ্রিম বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন একমাত্র এই বিচার বিভাগের সঠিক সিদ্ধান্তের কারণেই গণতন্ত্রের সব ভিত্তি মজবুত রয়েছে। গত কয়েকমাসে শীর্ষ আদালতের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশবাসী মেনে নিয়েছে। অযোধ্যা রায় তারমধ্যে অন্যতম।

বিচারব্যবস্থাকে মজবুত করার বার্তা
সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র দেশের বিচারব্যবস্থাকে আরও শক্তিশালী এবং মজবুত করে তোলার বার্তা দিয়েছেন। তাঁর মতে বিচারব্যবস্থায় গণতন্ত্রে মেরুদণ্ড। গণতন্ত্রে জনপ্রতিনিধিরা হৃদয় এবং আধিকারিকরা মস্তিস্কের কাজ করে থাকে। এই তিনটি বিভাগই স্বাধীনভাবে কাজ করে। তাবেই গণতন্ত্র মজবুত হয় বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications