সবে তো শুরু, এবার আসল খেলা হবে! ত্রিপুরার নির্বাচনী ফল নিয়ে বিজেপিকে নিশানা করে প্রতিক্রিয়া অভিষেকের
সবে তো শুরু, এবার আসল খেলা হবে! ত্রিপুরার নির্বাচনী ফল নিয়ে বিজেপিকে নিশানা করে প্রতিক্রিয়া অভিষেকের
ত্রিপুরায় (Tripura) পুরসভা (Municipality)এবং নগর পঞ্চায়েতের (Nagar Panchayat) নির্বাচনে ৯৯ শতাংশ আসনে জয় বিজেপির (BJP)। ৩৩৪ টি আসনের মধ্যে মাত্র একটি আসনে জয় পেয়েছে তৃণমূল (Trinamool Congress)। আসন না পেলেও এরই মধ্যে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ২০ শতাংশের বেশি। আগরতলা (Agartala) পুর নির্বাচনে কোনও আসন না পেলেও, প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল দ্বিতীয়। এই ফলপ্রকাশের পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) টুইট করে বলেছেন, সবে তো শুরু, এবার আসল খেলা হবে।

ত্রিপুরা তৃণমূলের প্রতিক্রিয়া
এদিনের ফলাফল নিয়ে ত্রিপুরা তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে সবে তো শুরু। আশীর্বাদ করার জন্য ত্রিপুরার মানুষ এবং মা ত্রিপুরেশ্বরীকে ধন্যবাদ জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফ থেকে। তারা আরও বলেছে, রিগিং. হুমকি, হিংসা সত্ত্বেও তৃণমূল রাজ্যে শক্তিশালী বিরোধী হিসেবে আম্তপ্রকাশ করেছেন। তারা নৈরাজ্যের অবসান ঘটাবেই।

রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
ত্রিপুরায় গিয়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে সেখানকার রাজনীতির সঙ্গেই রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন ফল প্রকাশের পরে তিনি বলেছেন, মাত্র ৩ মাসের মধ্যে ত্রিপুরার মানুষ রাস্তায় নেমে তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়েছে। হুমকি, হিংসাকে উপেক্ষা করে মানুষ যতটুকু ভোট দিতে পেরেছে, তাতে তারা প্রধান বিরোধী হিসেবে উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, দেশে এমন কোনও নজির নেই যেখানে মাত্র তিন মাসের মধ্যেই তোন দল মাত্র ২৪ শতাংশ ভোট দখল করতে পেরেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
টুইটে অভিষেক বলেছেন, পুরসভা নির্বাচনে তৃণমূল সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। পাশাপাশি ২০ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই ফল কোনও একটি দলের পক্ষে ব্যতিক্রমী ছাড়া আর কিছু নয়। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, মাত্র তিন মাস আগে কাজ শুরু করলেও, বিজেপি রাজ্যের গণতন্ত্রকে ধ্বংস করতে কিছু আর বাকি রাখেনি। ত্রিপুরা তৃণমূলের নেতা-কর্মীদের তিনি অভিনন্দন জানান। শেষে তিনি বলেছেন, সবে তো শুরু এবার আসল খেলা হবে।

তৃণমূলকে কটাক্ষ বিপ্লব দেবের
এদিকে ফল প্রকাশের পরে করা সাংবাদিক বৈঠকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছেন, ত্রিপুরাকে ছোট রাজ্য, ছোট মানুষ বলে দেখা হচ্ছিল। যাঁরা ত্রিপুরাবাসীকে অপমান করেছেন, তাঁদের জবাব দিয়েছেন রাজ্যবাসী। তিনি দাবি করেন, বিজেপির এই জয়ের প্রভাব পশ্চিমবঙ্গের পুর নির্বাচনেও পড়বে। তিনি আরও বলেছেন বিজেপি কৃষ্টি ও সংস্কৃতি মেনে রাজনীতি করে। তিনি আরও বলেছেন, যে ভূমিতে বিদ্যাসাগর, বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম, সেই ভূমির প্রতি শ্রদ্ধা জানিয়েই রাজনীতি করা উচিত।












Click it and Unblock the Notifications