নজর পাঞ্জাব-গোয়ার নির্বাচন, দিল্লিতে ডুমুরের ফুল আপ মন্ত্রীরা!, কাজকর্ম শিকেয়

শেষ মুহূর্তে এসে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় আপ নেতৃত্ব। আর তাই গোয়ায় নির্বাচনের প্রচারে ব্যস্ত অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির সব বিধায়কদের পাঞ্জাবের নির্বাচনের প্রস্তুতিতে যোগ দিতে নির্দেশ দিলেন।

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : পাঞ্জাব ও গোয়ার নির্বাচনে বাকি মাত্র আর সপ্তাহ দুয়েক। শেষ মুহূর্তে এসে কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় আপ নেতৃত্ব। আর তাই তো গোয়ায় নির্বাচনের প্রচারে ব্যস্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির সব বিধায়কদের পাঞ্জাবের নির্বাচনের প্রস্তুতিতে যোগ দিতে নির্দেশ দিলেন।[দিল্লি ছেড়ে কেজরিওয়াল এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন!]

এই মুহূর্তে দিল্লিতে পড়ে রয়েছেন সাকুল্যে ১ জন মন্ত্রী। আপ সরকারের পরিবেশমন্ত্রী ইমরান হুসেন। বাকি ক্যাবিনেটের সব মন্ত্রীই নয় পাঞ্জাব নয় গোয়ায়। স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং পরিবহন মন্ত্রী গোপাল রাই যেখানে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সঙ্গে দিল্লিতে। সেখানে উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া এবং পর্যটন মন্ত্রী কপিল মিশ্র রয়েছেন পাঞ্জাবে।[দিল্লিতে জাঁকিয়ে শীত পড়তেই এই কাণ্ড করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল!]

নজর পাঞ্জাব-গোয়ার নির্বাচন, দিল্লিতে ডুমুরের ফুল আপ মন্ত্রীরা!, কাজকর্ম শিকেয়

আপের নির্বাচনী প্রচারের তারকা কেজরিওয়াল গোয়া ও পাঞ্জাব উভয় জায়গাতেই সভা করছেন । ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে কেজরিওয়াল ডুমুরের ফুলই থাকবেন।

যদিও দলের সূত্রের তরফে জানানো হয়েছে, "মন্ত্রীরা রাজ্যে না থাকলেও কাজ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। শনি-রবিবারের ছুটিতে নির্বাচনী প্রচারে তারা বাইরে যাচ্ছেন, আবার সোমবার হলেই ফিরে আসছেন দিল্লিতে।"

এপ্রিলেই দিল্লিতে পুরসভা নির্বাচনে। এতদিন, আপের তরফে ওয়ার্ডভিত্তিক প্রচার শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু পাঞ্জাব গোয়ার নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এরাজ্যে আপ বিধায়কদেরই দেখা মেলা ভার তায় আবার প্রচার।

কিন্তু গোয়ার চেয়েও বেশি পাঞ্জাবের নির্বাচনে গুরুত্ব দিচ্ছে আপ। নেতৃত্বের কথায়, পাঞ্জাব ও গোয়া দুজায়গাতেই একইদিনে নির্বাচন। তাই আপ নেতাদের ভাগাভাগি করে প্রচারের কাজ করতে বলা হয়েছে। দিল্লি থেকে নেতাদের ক্ষেত্রে পাঞ্জাবে যাতায়াত অপেক্ষাকৃত সহজ সে কারণেই নেতাদের মূলত পাঞ্জাবে পাঠানো হয়েছে বলে দাবি আপ নেতৃত্বের।

নির্বাচনের প্রেক্ষাপটে প্রচার জোরদার করতে এবং দলের দৃশ্যমানতা বাড়াতেই মূলত এই প্রচেষ্টা দলের তরফে নেওয়া হচ্ছে বলে দলের তরফে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+