৩০ জুনের মধ্যেই ব্যাঙ্কে জমা দিন ১০ বছরের পুরনো নোট

নয়াদিল্লি, ২২ জুন : ২০০৫ সালের আগের ৫০০ ও ১০০০ টাকার নোট আগামী ৩০ জুনের মধ্যেই ব্যাঙ্কে জমা করতে হবে বলে নয়া বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক।

ব্যাঙ্কে গিয়ে নিজের অ্যাকাউন্টে পুরনো নোট জমা করুন অথবা তা ব্যাঙ্ক থেকে পাল্টে নতুন নোট নিয়ে নিন। এক বিজ্ঞপ্তিতে আরবিআই এমনই আবেদন জানিয়েছে।

৩০ জুনের মধ্যেই ব্যাঙ্কে জমা দিন ১০ বছরের পুরনো নোট


এর আগে এইবছরের পয়লা জানুয়ারির মধ্যে ২০০৫ সালের বেশি পুরনো নোট ব্যাঙ্কে জমা করার শেষ সময়সীমা ধার্য করেছিল আরবিআই। পরে তা বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়।

২০০৫ সালের আগের কোনও নোটেই ছাপার সাল উল্লেখ করা নেই। তারপরে যে নোটগুলি ছাপা হয়েছে, সবকটির দুটি পিঠেই ছাপার সালের উল্লেখ রয়েছে। তবে নোটগুলি বাজার থেকে তুলে নেওয়ার উদ্দেশ্য হল, নোটগুলিতে আসল নোট বোঝার যে লক্ষণগুলি এখনকার নোটে দেওয়া থাকে, পুরনোগুলিতে তা অনেক কম রয়েছে। ফলে তা জাল হওয়ার সুযোগ অনেক বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+