মাস শেষ না হওয়া পর্যন্ত জেলেই থাকবেন শাহরুখ-পুত্র! তদন্তকারীদের নজরে আরও দুই 'সুপারস্টার'
সকাল থেকে একের পর এক মামলাতে নয়া মোড়। আর এর মধ্যেই শাহরুখ পুত্র আরিয়ান খানের জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। আগামী ৩০ অক্টোবর অর্থাৎ শনিবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ মুম্বই এনসিবি আদালতের।
সকাল থেকে একের পর এক মামলাতে নয়া মোড়। আর এর মধ্যেই শাহরুখ পুত্র আরিয়ান খানের জেল হেফাজতের মেয়াদ বাড়াল আদালত। আগামী ৩০ অক্টোবর অর্থাৎ শনিবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ মুম্বই এনসিবি আদালতের।
বুধবারই শাহরুখ-পুত্রের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ফলে আপাততা আরও কয়েকদিন জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ান খানকে। যদিও বুধবারই জামিনের আবেদনের খারিজ হয়ে যাওয়ার পরেই হাইকোর্টে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করেছেন আরিয়ানের আইনজীবীরা।

জেল হেফাজতের মেয়াদ বেড়েছে
আরিয়ান খান ছাড়াও জেল হেফাজতের মেয়াদ বেড়েছে ড্রাগ মামলায় গ্রেফতার আরও আট অভিযুক্তের। জেল হেফাজতের মেয়াদ বেড়েছে আরবাজ মার্চেন্টেরও। উল্লেখ্য, এর আগে আরিয়ান খানের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ জানিয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত। আজ বৃহস্পতিবার ফের একবার বাড়ল মেয়াদ। তবে এদিন আদালতে তোলা হয়নি অভিযুক্তদের। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার শুনানি হয়। তবে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরেই এদিন সকালে আর্থার জেলে পৌঁছে যান শাহরুখ। জেলের মধ্যেই বেশ কিছুক্ষন ছেলে এবং বাবার মধ্যে কথাবার্তা হয়। প্রায় আধঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে আসেন শাহরুখ।

রেডারে রয়েছেন আরও দুই সুপারস্টার
তবে এনসিবি সূত্রে জানা গিয়েছে, ড্রাগের নেশার জাল অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আর সেই জ্বাল গোটাতে গিয়ে একের পর এক তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। জানা যাচ্ছে, এই মুহূর্তে এনসিবি আধিকারিকদের রেডারে রয়েছেন আরও দুই সুপারস্টার। আরিয়ান খানের মোবাইল এবং হোয়াটস অ্যাপ চ্যাট খতিয়ে দেখার পরেই ওই অভিনেতার নাম তদন্তকারীদের হাতে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই তাঁদের জেরা করতে পারে বলে জানা যাচ্ছে।

আরিয়ানের একটি হোয়াটস অ্যাপ চ্যাটকে হাতিয়ার
অন্যদিকে বুধবার এনসিবির আইনজীবীরা আরিয়ানের একটি হোয়াটস অ্যাপ চ্যাটকে হাতিয়ার করেন। এক উঠতি অভিনেত্রীর সঙ্গে ড্রাগ সংক্রান্ত বিষয় নিয়ে চ্যাট করেছেন শাহরুখ-পুত্র। সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য তাঁদের হাতে রয়েছে। শুধু তাই নয়, অ্যানি বলে কারোর সঙ্গে ফোনে ড্রাগ নিয়ে আলোচনা করার তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। আর সেই বিষয়ে অন্যান্য পান্ডেকে জেরা করতে চায় এনসিবির আধিকারিকরা। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে আচমকা অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে এনসিবি-র তল্লাশি। অনন্যার বাড়ি থেকে কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যায়। তার মধ্যে ছিল অনন্যার ল্যাপটপ এবং ফোনও। বাজেয়াপ্ত করা ল্যাপটপ এবং ফোন থেকে কোনও সূত্র পাওয়া যায় কিনা সেটাই এখন দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা।

একাধিক জায়গাতে তল্লাশি
অন্যদিকে এদিন সকালে একদিকে যেমন আর্থার জেলে গিয়ে পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করেন শাহরুখ অন্যদিকে বেলা বাড়তেই মান্নতে হানা দেন এনসিবি আধিকারিকরা। শুধু মান্নত নয়, মুম্বাইয়ের চার জায়গাতে আরও তদন্ত চলে বলে জানা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications