নাগরিকত্বের প্রমাণে ভোটার কার্ডের গুরুত্ব কী ! দেশের দুই ভিন্ন আদালতের নির্দেশে বিভ্রান্তি

গোটা দেশ এই মুহূর্তে রীতিমতো তোলপাড় নাগরিকত্ব ইস্যু ঘিরে। এই ইস্যু ঘিরে এনপিআর, সিএএ, এনআরসির মতো প্রসঙ্গ উঠে আসছে। নাগরিকত্ব ইস্যুতে সরকারের একের পর এক সিদ্ধান্তে যেমন রয়েছে সাধারণ মানুষের কৌতূহল, তেমনই রয়েছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে মুম্বই ও গুয়াহাটির দুই আদালত, নাগরিকত্বের প্রামাণ্য হিসাবে ভোটর কার্ড প্রসঙ্গে দুটি ভিন্ন বক্তব্য রেখেছে।

মুম্বই আদালত কী বলছে?

মুম্বই আদালত কী বলছে?

মুম্বইয়ের একটি দায়েরা আদালতে মামলা চলছিল ২০১৭ সালে গ্রেফতার হওয়া দুই বাংলাদেশী আব্বাস ও রাবিয়া শেখকে নিয়ে। তারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত বলে অভিযোগ ওঠে। সেই মামলার রায়ে আদালত জানিয়ে দেয়, যে যদি উপযুক্ত সার্টিফিকেট, প্রমাণ্য নথি, বা ভোটার কার্ড থাকে, তাহলেই ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যাবে।

গুয়াহাটি আদালত কী বলেছে?

গুয়াহাটি আদালত কী বলেছে?

এদিকে, ১২ ফেব্রুয়ারি একটি মামলা চলাকালীন গুয়াহাটি আদালত বলে, নাগরিকত্বে প্রমাণের জন্য ভোটার আইকার্ডই শেষ কথা নয়। কোনও ব্যক্তির নাম ভোটার কার্ডে কী রয়েছে, তা দিয়ে ,তাঁর নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। এর সঙ্গে যোগ্য নথিও প্রয়োজন। যা জানিয়ে দেবে, ব্যক্তির জন্ম থেকে বসবাসের এলাকা।

অসম, অসম অ্যাকর্ড ও ভোটার লিস্ট

অসম, অসম অ্যাকর্ড ও ভোটার লিস্ট

অসমে অবৈধ বাংলাদেশীর অনুপ্রবেশ বহু পুরনো সমস্যা। যার জেরে ৬ বছরের দীর্ঘ সমস্যার পর অসমে 'অসম অ্যাকর্ড' স্বাক্ষরিত হয়। যার জ্বারা অবৈধ বাংলাদেশীদের ফেরতের দাবি তোলা হয়েছিল। ১৯৭৮ সালের এক নির্বাচনে ভোটারের তালিকায় এমন অসংখ্য অবৈধ ভোটার কার্ড পাওয়া যায় যা অবৈধ বাংলাদেশীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+