বিচারপতিদের ফোনে আড়ি পাতা হচ্ছে, কেন্দ্রের বিরুদ্ধে তোপ কেজরিওয়ালের
দিল্লি হাই কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল।
নয়াদিল্লি, ৩১ অক্টোবর : দিল্লি হাই কোর্টের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল। এদিনের অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, বিচারপতিদের ফোনে আড়ি পাতছে কেন্দ্র। যা একেবারেই অনুচিৎ।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে কেজরিওয়াল বলেন, আমি দু'জন বিচারপতিকে বলতে শুনেছি যে কেন্দ্র সরকার তাঁদের ফোনে আড়ি পাতার চেষ্টা করছে। যদিও এই অভিযোগ কথটা সত্যি তা আমার জানা নেই। যদি এই অভিয়োগ সত্যি হয় তাহলে তা একেবারেই অনুচিৎ।

এদিনের অনুষ্ঠানে কেজরিওয়াল বিচারপতি নিয়োগে সরকারের গড়িমসি এবং বিচারবিবাগের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। কেজরিওয়ালের মতে, সরকার ইচ্ছা করেই বিচারপতিদের নিয়োগের প্রক্রিয়াকে শ্লথ করে রেখেছে এতে ক্ষতি হচ্ছে বিচার প্রক্রিয়ায়।
এদিনের অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কেজরিওয়াল যে অভিযোগ করেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে তা সম্পূর্ণ খারিজ করে দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। রবিশঙ্কর প্রসাদ বলেন, কেজরিওয়াল যে অভিয়োগ করেছেন তার কোনও বাস্তব ভিত্তি নেই। বিচারপতিদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করেনি।












Click it and Unblock the Notifications