বিচারপতিদের স্ক্যানারে বিজেপি নেতাদের উষ্কানি মূলক মন্তব্য, এফআইআরের নির্দেশ
বিচারপতিদের স্ক্যানারে বিজেপি নেতাদের উষ্কানি মূলক মন্তব্য, এফআইআরের নির্দেশ
দিল্লি বিধানসভা ভোটের আগে একের পর উষ্কানিমূলক বার্তা তোলপাড় হয়েছে রাজনীতির ময়দান। পাকিস্তানি জঙ্গি থেকে শুরু করে গোলি মারো কী বলা হয়নি শাহিনবাগের প্রতিবাদীদের। আর এসবই মন্তব্যই ঘটনাচক্রে বলেছেন, বিজেপি নেতা, মন্ত্রীরা। বাদ যাননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লি হাইকোর্টে এই সব উষ্কানিমূলক মন্তব্য যাঁরা করেছেন তাঁদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

উষ্কানি মূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে এফআইআর
দেরিতে হলেও হুঁশ ফিরেছে। ততদিনে ২৩টি তরতাজা প্রাণ চলে গিয়েছে দিল্লির বুকে। আহত শতাধিক। হিংসার আগুন যেন নিভতেই চাইছে না রাজধানীতে। পরিস্থিতি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট। শুনানিতে কেন্দ্র থেকে দিল্লি পুলিসকে উদ্দেশ্য করে একের পর এক কড়া বার্তা দিয়েছেন বিচারপতিরা। বিজেপি নেতাদের একের পর এক উষ্কানিমূল ভিডিও আদালতে দেখে তাঁদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআরের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতিরা।

উষ্কানিমূলক মন্তব্য
দিল্লি বিধানসভা ভোটের আগে বিজেপি নেতাদের বক্তব্যে একের পর এক উষ্কানি মূলক মন্তব্য হয়েছে। অনুরাগ ঠাকুরের 'গোলি মারো' থেেক কপিল মিশ্রর 'ভারত পাকিস্তানের' লড়াই, অভয় বর্মা, পরবেশ বর্মার একের পর এক উষ্কানি মূলক চরম বার্তার ভিডিও দেখে রীতিমত ক্ষুব্ধ বিচারপতিরা। দিল্লি পুলিসকে এই নিয়ে রীতিমত ভর্ৎসনা করে বিচারপতি এস মুরলিধর বলেছেন, হিংসা সম্পত্তি ভাঙচুরের এফআইআর হলে এঁদের বিরুদ্ধে কেন এফআইআর করা হয়নি। কেউ আইনের উর্ধ্বে নয়। তাঁদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ।

হিংসার বলি ২১
দিল্লিতে হিংসার পারদ ক্রমশ চড়ছে। এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে আহত ২৫০ জন। সেনা নামানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।












Click it and Unblock the Notifications