কর্ণাটক হাইকোর্টের রায়ের পক্ষে গিয়ে কী বললেন বিচারপতি হেমন্ত গুপ্তা? জেনে নিন
শিক্ষাঙ্গনে হিজাব পড়া নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এদিনের রায় দেন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। দুই বিচারপতি দুই ধরনের রায় দেন। এক বিচারপতি কর্ণাটক কোর্টের যে রায় অর্থাৎ হিজাব পড়া উচিৎ নয় এর পক্ষে রায় দেন, অপর বিচারপতি হিজাবের পক্ষে রায় দেন।

কী বলেছেন হেমন্ত গুপ্তা?
জেনে নেওয়া যাক বিচারপতি হিমন্ত গুপ্তা কী বলছেন? শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পক্ষেই রায় দিয়েছেন হেমন্ত গুপ্তা।
তিনি বলেন, ছাত্ররা কী তাঁর মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে? হিজাব পড়া কী ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ? সরকার যে নির্দেশ দিয়েছিল তা কী শিক্ষার মধ্যে প্রবেশ করতে পারে? আমার মত যে কোর্টের পক্ষে। তাই এই যে হিজাবের পক্ষে যে আবেদন করা হয়েছিল তা আমি নস্যাৎ করছি। আমার নির্দেশে আমি ১১টি প্রশ্ন করেছি।
প্রথমটি হল এই যে আবেদন তা কী সাংবিধানিক বেঞ্চে নিয়ে যাওয়া যেতে পারে? কলেজ ম্যানেজমেন্ট কী পড়ুয়াদের ইউনিফর্ম কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে? এও প্রশ্ন করেছি যে হিজাব পড়া নিষিদ্ধ করা কী আর্টিকেলের ২৫ নম্বর নিয়মকে ভঙ্গ করে? সরকারি আদেশ মৌলিক অধিকার লঙ্ঘন করে কি না তা নিয়েও প্রশ্ন করেছি।

কী বললেন বিচারপতি সুধাংশু ধুলিয়া?
এদিকে বিচারপতি সুধাংশু ধুলিয়া কর্ণাটক হাইকোর্টের আদেশকে খারিজ করে দিয়েছেন। তিনি বলেন যে, "এটা যার যার ব্যক্তিগত বিষয়। এর চেয়ে বেশি কিছু নয় আবার কম কিছুও নয়।" আবারহেমন্ত গুপ্তা হাইকোর্টে যে রায় দেওয়া হয়েছিল যে স্কুল কলেজে হিজাব পড়া হাবে না তাঁর পক্ষে তিনি রায় দিয়েছেন। এর পরে এই বিষয় নিয়ে মামলা গেল সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে।
হিজাবে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে করা আবেদনে স্থগিতাদেশ জারি করা হয়। ফলে শিক্ষাঙ্গনে হিজাবে নিষেধাজ্ঞা আপাতত বহাল থাকে। আগেই কর্নাটক হাইকোর্ট জানয়েছিল ইসলাম ধর্মের সঙ্গে হিজাবের কোনও সম্পর্ক নেই। কাজেই হিজাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। কর্নাটক হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারীরা।

কী বলেছিলেন সলিসেটর জেনারেল তুষার মেহতা?
কর্নাটক সরকারের হয়ে আদালতে সওয়াল-জবাব করেন সলিসেটর জেনারেল তুষার মেহতা, কর্নাটক সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিং কে নাভাগলি এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ। অন্যদিকে মামলাকারীদের হয়ে আদালতে সওয়াল করেছেন সিনিয়নর আইনজীবী দুষ্মন্ত দাবে এবং সলমন খুরশিদ।

হিজাব বিতর্ক
হিজাব বিতর্কে উত্তাল হয়েছে কর্নাটক। বোম্বাই সরকার নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছেন রাজ্যে। তাতে স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরায় িনষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে সকলেই সমান দাবি করেই হিজাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্নাটক সরকার। তার জেরে কয়েক মাস ধরে উত্তাল হয়ে উঠেছিল কর্নাটক।












Click it and Unblock the Notifications