২৬/১১-র হামলার মাস্টারমাইন্ড সইদের অভিযোগ করাচি হামলার পিছনে রয়েছেন নরেন্দ্র মোদীর দল

২৬/১১-র হামলার মাস্টারমাইন্ড সাইদের অভিযোগ করাচি হামলার পিছনে রয়েছেন নরেন্দ্র মোদীর দল
বেঙ্গালুরু, ৯ জুন : করাচি বিমানবন্দরের আতঙ্কবাদী হামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া নিরাপত্তারক্ষী দলেরই হাত রয়েছে। মুম্বইয়ের ২৬/১১-র হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদ সোমবার টুইট করে এই অভিযোগ তোলে। এমনকী পাক প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সইদ বলে ভারতের সঙ্গে উপহার বিনিময় বন্ধ করা উচিত সরকারের।

রবিবার মাঝরাতে হঠাৎ একদল জঙ্গি হামলা চালায় করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে। রাতভর জঙ্গিদের সঙ্গে পাক সেনাবাহিনীর গুলির লড়াই হয়েছে। নিহত হয়েছে অন্তত ২৩ জন। এই তালিকায় ১০ জন জঙ্গিও রয়েছে। জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করলেও সঈদের অভিযোগ ভারতের বিরুদ্ধেই।

The spectacle at #KarachiAirport is Modi's plan against Pakistan. Direct response of needless appeasement of new 'Hindutva' Government.
— Jamat 'ud' Da'wah (@JuD_Official) June 8, 2014

জামাত উদ দোয়ার প্রধান এই হাফিজ সঈদ। সইদের এই অভিযোগ নয়া বিতর্ক উস্কে দিল। করাচির এই জঙ্গী হামলার ঘটনায় ভারত সরকারকে রীতিমতো কাঠগড়ায় তুলেছে সঈদ। জামাত উদ দোয়ার তরফে টুইট করে বলা হয়েছে করাচি বিমানবন্দরের এই হামলা আসলে পাকিস্তানের বিরুদ্ধে মোদীরই পরিকল্পনা। অপ্রোয়জনীয় তুষ্টির সরাসরি প্রতিক্রিয়া দিয়েছে নয়া হিন্দুত্ব সরকার। একই সুরে সঈদ বলে, পাকিস্তানের আসল শত্রু কে সবাই জানে। মোদীর নয়া নিরাপত্তারক্ষী দলই এই হামলার পিছনে রয়েছে।

#KarachiAirport is an attack on Pakistan. Modi's new security team is behind this act of war by India. Nation knows the real enemy.
— Hafiz Muhammad Saeed (@HafizSaeedJUD) June 9, 2014

শুধু ভারত নয়, সম্প্রতি নওয়াজ শরিফ নরেন্দ্র মোদীর মাকে উপহার হিসাবে যে শাড়ি পাঠিয়েছিলেন তারও কড়া সমালোচনা করে সঈদ দলে, সরকারের উচিত ভারত প্রসঙ্গে শক্তিশালী মেরুদন্ড প্রদর্শন করা। সরকারের উচিত অবিলম্বে উপহার বিনিময় বন্ধ করা।

We condemn horrendous act of terrorism at #KarachiAirport in severe words. Government must end exchange of gifts with India; show spine.
— Hafiz Muhammad Saeed (@HafizSaeedJUD) June 9, 2014

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+