তিতলির থেকেও শক্তিশালী ফনি! ওড়িশা ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় ফনি অন্ধ্র উপকূল এবং গোপালপুরের কাছে রয়েছে। প্রাথমিক ভাবে একথা মনে হলেও, আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় ফনি এগোচ্ছে ওড়িশা উপকূলের দিকে।

ঘূর্ণিঝড় ফনি অন্ধ্র উপকূল এবং গোপালপুরের কাছে রয়েছে। প্রাথমিক ভাবে একথা মনে হলেও, আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় ফনি এগোচ্ছে ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী, শুক্রবার সকাল ১১.৩০-এ পুরী ও পারাদ্বীপের মধ্যবর্তী জায়গায় তা আছড়ে পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এরপর তা ওড়িশা উপকূল ধরে ঢুকে যাবে পশ্চিমবঙ্গে।

কেনও ওড়িশা ও পশ্চিমবঙ্গ

কেনও ওড়িশা ও পশ্চিমবঙ্গ

ঘূর্ণিঝড় সাধারণত নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে যায়। তাই অন্ধ্রপ্রদেশে বেশি তাপমাত্রার জন্য সেখানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তাই ঘূর্ণিঝড় ফনি উত্তর পশ্চিম দিকে যাওয়ার পরিবর্তে উত্তর ও উত্তর পূর্বের জদিকে এগিয়ে যাচ্ছে।

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফ থেকেও জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ফনি এগোচ্ছে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে। ৩ থেকে ৪ মে-র মধ্যে তা আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছে।

ওড়িশা ও পশ্চিমবঙ্গে সতর্কবার্তা

ওড়িশা ও পশ্চিমবঙ্গে সতর্কবার্তা

১ মে রাতে ঘূর্ণিঝড় অতি প্রবল ঘূর্ণি ঝড়ের রূপ নিতে পারে বলে জানানো হয়েছে। এর প্রভাবে দক্ষিণ ওড়িশার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও ওড়িশার উত্তর উপকূলের জেলা, যেমন পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়াতে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ওড়িশায় আছড়ে পড়ার পরে তা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর ফলে ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গে শনিবার বিকেলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

তিতলির থেকেও শক্তিশালী ফনি

তিতলির থেকেও শক্তিশালী ফনি

ঘূর্ণিঝড় তিতলির থেকেও শক্তিশালী ফনি। ৩ মে ফনির বেগ হতে পারে ঘন্টায় ১৭৬ কিমি। তিতলির বেগ ছিল ঘন্টায় ১৫০ কিমি।

কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব ফনি আছড়ে পড়তে পারে এমন রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কথা বলেন। ওড়িশার গঞ্জাম, পুরী, খুরদা ও কেন্দ্রপাড়ায় সরকারি কর্মীদের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+