সাম্প্রদায়িক মন্তব্য করলে মিলবে কড়া শাস্তি, বিজেপি কর্মকর্তাদের হুঁশিয়ারি জে পি নাড্ডার
সাম্প্রদায়িক মন্তব্য করলে মিলবে কড়া শাস্তি, বিজেপি কর্মকর্তাদের হুঁশিয়ারি জে পি নাড্ডার
দলের কোনও কর্মকর্তা ও সদস্য যদিও এখন থেকে কোনোরকম বিভাজনমূলক বা সাম্প্রদায়িক মন্তব্য করেন তবে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। বুধবার এমনটাই জানালেন ভারতীয় জনতা পার্টির সভাপতি জে পি নাড্ডা।

বিরোধীদের আক্রমণের ধার কমাতেই কী এমন সিদ্ধান্ত ? উঠছে প্রশ্ন
এদিকে এদিনই উত্তরপ্রদেশের এক বিধায়ককের বিরুদ্ধে একজন মুসলিম শাকসব্জী বিক্রেতাকে প্রকাশ্যেই হুমকী দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। এর পড়েই নড়েচড়ে বসে কেন্দ্রীয় বিজেপি। ওয়াকিবাহল মহলের ধারণা পার্টির নীচু তলার কর্মীদের মনোবল জিততে ও বিরোধী আক্রমণের ধার কমাতেই এই সিদ্ধান্ত নিতে দেখা গেছে জে পি নাড্ডাকে।

চাপে পড়ে অভিযুক্ত বিধায়ককে শোকজ নোটিশ বিজেপির
এদিকে করোনা সঙ্কটে জেরবার গোটা দেশ। সেই সময়ই উত্তরপ্রদেশের বিজেপি বিধায়কের বিদ্বেষমূলক মন্তব্যে শুরু জোর বিতর্ক। আর তার জেরেই শুরু থেকেই চটেছেন গেরুয়া শিবিরের প্রধান জে পি নাড্ডা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মুসলিম সবজি বিক্রেতাদের থেকে সবজি কিনতে নিষেধ করছেন ওই বিধায়ক। ভিডিওটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বয়ে যায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে। চাপের মুখে পড়ে বিজেপি বিধায়ককে শোকজ নোটিশ দেয় বিজেপি।

নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে সুরেশ তিওয়ারি
এরপরেই দল এখন থেকে কোনো প্রকার সাম্প্রদায়িক কোনও মন্তব্য বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দেন নাড্ডা। পাশাপাশি শোকজ নোটিস দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের বরহজ কেন্দ্রের এই বিতর্কিত বিধায়ক সুরেশ তিওয়ারিকে। এদিকে বিজেপি বিধায়কের সমালোচনা করে এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি জানান, "এই বিধায়কের কথায় কেউ বিশেষ পাত্তা দেবেন না। নিজের আখের গোছাতেই তিনি নিজের নির্বাচন ক্ষেত্রে এই মন্তব্য করেছেন তিনি।" তবে এই ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন ওই বিধায়ক।












Click it and Unblock the Notifications